UD 24 news
১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিয়েভে স্কুলে রুশ ড্রোন হামলা, ব্যাহত গণপরিবহন

Spread the love

কিয়েভে স্কুলে রুশ ড্রোন হামলা, ব্যাহত গণপরিবহন

 

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় একটি স্কুলে আঘাত লেগেছে। হামলার সময় শিক্ষার্থী ও স্কুলকর্মীরা নিরাপদ আশ্রয়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, বৃহস্পতিবার একটি রুশ ড্রোন স্কুলটিতে আঘাত করে। একই সময়ে শহরের পূর্ব ও পশ্চিম অংশের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতুতেও দুটি ড্রোন হামলা চালানো হয়। এর ফলে মেট্রো ও সড়ক পরিবহন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

 

এর আগে বুধবার কিয়েভের একটি পারমাণবিক গবেষণা স্থাপনার এলাকাতেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, হামলার পর সেখানে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ আহত হননি এবং স্থাপনার পরীক্ষামূলক রিঅ্যাক্টরও ক্ষতিগ্রস্ত হয়নি। রিঅ্যাক্টরটি ২০২২ সাল থেকে বন্ধ রয়েছে।

 

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সেপ্টেম্বরে দেশটিতে রুশ ড্রোন হামলা বেড়েছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ১৭৭টি হামলার তথ্য পাওয়া গেছে। আগস্টে এই সংখ্যা ছিল ২ হাজার ৮৫০।

 

অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গ্রাইভোরন শহরে একটি ড্রোন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

 

সত্যের সাথে দেশের পাশে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো পরিবারের নতুন সমীকরণ

১

কিয়েভে স্কুলে রুশ ড্রোন হামলা, ব্যাহত গণপরিবহন

২

গাজায় ২০২৩ সালের হামলায় নিহত ১০৫ জনের মরদেহ উদ্ধার, হবে দাফন

৩

ট্রাম্পের সঙ্গে সম্পর্কে নতুন সুর, প্রকাশ্যেই ক্ষোভ ভারতের

৪

ঢাবির হলে ফিরল ‘শেখ মুজিবুর রহমান’ নামফলক

৫

হরমুজ প্রণালিতে কি ইরানের প্রভাব কমছে?

৬

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারতের কারিগরি আলোচনা

৭

ফিফার নতুন প্রস্তাবে বাড়তি অর্থ পেতে পারে বাংলাদেশ

৮

ইরানকে নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার প্রস্তাব অস্বীকার ট্রাম্পের

৯

জালুদে ফিলিস্তিনি পরিবারের বাড়িতে আগুন

১০

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি

১১

কিয়েভে রুশ হামলা, ন্যাশনাল একাডেমি ভবনে ড্রোন আঘাতে নিহত ২

১২

ইয়েমেন ও হরমুজ নিয়ে রুবিও-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১৩

তিগ্রেতে ফের সংঘর্ষ, সুদান-মিসরের বিরুদ্ধে ইথিওপিয়ার অভিযোগ

১৪

পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধ চান স্মোটরিচ

১৫

সালমান মুক্তাদিরের স্টুডিও হামলায় চারজন গ্রেপ্তার

১৬

ইরানে বাড়ছে ক্ষোভ, যুদ্ধ ছড়ানোর শঙ্কা ভারত মহাসাগর পর্যন্ত

১৭

ব্রাজিলকে রুখে দিল অস্ট্রেলিয়া, শেষ মুহূর্তে ড্র

১৮

হুমকি-ধমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: টুকু

১৯

যুক্তরাষ্ট্র সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক

২০