• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ফজরের নামাজ শেষে ঢাকার সড়কে জামায়াতের আমিরের বার্তা: “শাসক নয়, জাতির সেবক হতে চাই” তারেক রহমান সৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, খেলবেন তামিম-সাব্বিররাও তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ–জামায়াত আমিরের শুভেচ্ছা ও বার্তা রোববার ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান ভোট চুরি হতে পারে, ফলাফল না দেখে কেন্দ্র ছাড়বেন না: ১১ দলীয় বৈঠকে ডা. শফিকুর রহমানের সতর্ক বার্তা ১৭ বছর পর ভোট দিলেন কেরানীগঞ্জের খেজুরবাগবাসী, কেন্দ্রে ঈদের মতো উৎসবমুখর পরিবেশ 📰 ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে নিশানা করার অভিযোগ: আসিফ মাহমুদ

ভোট চুরি হতে পারে, ফলাফল না দেখে কেন্দ্র ছাড়বেন না: ১১ দলীয় বৈঠকে ডা. শফিকুর রহমানের সতর্ক বার্তা

Dawan Rony
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

Spread the love

নির্বাচনে ভোট দেওয়ার পরও কারচুপির আশঙ্কা থাকতে পারে উল্লেখ করে ভোটারদের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ বিপুল ভোটে জয়ী হবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে। তার ভাষায়, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, জুলাই বাস্তবায়িত হবে এবং আবরারসহ আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত হবে। তিনি জানান, ১১ দলীয় জোট শুরু থেকেই সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, দেশে সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব। তরুণ প্রজন্ম কাজ চায়, দয়া নয়—তারা উন্নয়নের অংশীদার হতে আগ্রহী। সে লক্ষ্যেই তরুণদের হাতে দেশের নেতৃত্ব তুলে দেওয়ার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।

২০০৮ সালের পর থেকে জনগণের প্রকৃত গণরায় প্রতিফলিত হয়নি দাবি করে তিনি বলেন, এবারের নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গ্রামাঞ্চলের ভোটাররাও উৎসাহ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন। তার আশা, এবার গণরায় সঠিকভাবে প্রতিফলিত হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় এগিয়ে যাবে।

নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করা সবার নৈতিক দায়িত্ব। এতে জনগণের আস্থা ও সম্মান অর্জিত হবে।

Visited ১ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd