UD 24 news
৪ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

Spread the love

UD 24 News 🗞️

 

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযান জোরদার

 

ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। এর মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা।

 

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে। রিয়াদে আরামকোর স্থাপনাকে লক্ষ্য করে হামলাটি পরিচালিত হয় বলে দাবি করেন তিনি।

 

হুতিদের ভাষ্য অনুযায়ী, হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত লাগে এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার রিয়াদে আরামকোর একটি স্থাপনার আশপাশ থেকে ধোঁয়া ও আগুনের দৃশ্যও দেখা গেছে।

 

তবে হুতিদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি সৌদি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে রিয়াদে হামলার বিষয়ে হুতিদের দাবি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন।

 

এর পরদিন ভোরে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের দাবি, তোর আল-বাহা ফ্রন্ট ও তাইজ অক্ষে হুতিদের শক্তিবৃদ্ধি ঠেকাতে ৯৭টি নির্ভুল লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করা হয়।

 

ইয়েমেন সরকারের বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি দাবি করেছেন, এসব হামলায় অন্তত ২৬০ জন হুতি যোদ্ধা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সঙ্গে ৪৪টি সামরিক যান ধ্বংস বা অচল করা হয়েছে বলেও জানান তিনি।

 

এর আগে গত মাসের শেষ দিকে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের লোহিত সাগরীয় বন্দর ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছিল হুতিরা। সে সময় সৌদি কর্তৃপক্ষ জানায়, তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল।

 

এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে মুসলিমদের পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রেও হুতিদের হামলার অভিযোগ তুলেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

 

ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে সামরিক পাল্টাপাল্টি হামলা নতুন করে বাড়তে থাকায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

 

সত্যের সাথে দেশের পাশে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

২

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

৩

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

৪

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

৫

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

৬

বিমানবন্দর থানায় আখতারুজ্জামান, চলছে আইনি প্রক্রিয়া

৭

তাইওয়ানে পৌঁছাল দুই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

৮

মেট্রোরেলের দুই লাইনে ৫৮ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

৯

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো পরিবারের নতুন সমীকরণ

১০

কিয়েভে স্কুলে রুশ ড্রোন হামলা, ব্যাহত গণপরিবহন

১১

গাজায় ২০২৩ সালের হামলায় নিহত ১০৫ জনের মরদেহ উদ্ধার, হবে দাফন

১২

ট্রাম্পের সঙ্গে সম্পর্কে নতুন সুর, প্রকাশ্যেই ক্ষোভ ভারতের

১৩

ঢাবির হলে ফিরল ‘শেখ মুজিবুর রহমান’ নামফলক

১৪

হরমুজ প্রণালিতে কি ইরানের প্রভাব কমছে?

১৫

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারতের কারিগরি আলোচনা

১৬

ফিফার নতুন প্রস্তাবে বাড়তি অর্থ পেতে পারে বাংলাদেশ

১৭

ইরানকে নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার প্রস্তাব অস্বীকার ট্রাম্পের

১৮

জালুদে ফিলিস্তিনি পরিবারের বাড়িতে আগুন

১৯

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি

২০