UD 24 news
১৭ জুন ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিরোপা রক্ষার মিশনে বাজিমাত, মেসির হ্যাটট্রিকে জয় আর্জেন্টিনার

Spread the love

 

২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশন শুরু করলো দুর্দান্তভাবে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি একাই করেছেন হ্যাটট্রিক।

 

ফুটবল ইতিহাসে দীর্ঘদিন ধরে একটি অলিখিত অভিশাপ ছিল আর্জেন্টিনার জন্য। বিশ্বকাপ জয়ের পরের আসরে নিজেদের প্রথম ম্যাচে কখনো জয়ের মুখ দেখেনি দলটি। তবে সেই ইতিহাস এবার বদলে দিয়েছেন মেসি। ৩৮ বছর বয়সী এই মহাতারকা অসাধারণ নৈপুণ্যে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে তিনটি গোল করে দলকে স্মরণীয় জয় এনে দেন।

 

ম্যাচের ১৭ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে প্রথম গোল করেন মেসি। এরপর ৬০ মিনিটে গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান তিনি। ৭৬ মিনিটে নিজের তৃতীয় গোল করে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।

 

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছেন মেসি। তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন এবং বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন। এছাড়া তিনি বিশ্বকাপে হ্যাটট্রিক করা সবচেয়ে বয়স্ক ফুটবলারের কীর্তিও গড়েছেন।

 

ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির প্রশংসায় বলেন, “ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে অবিশ্বাস্য।” অন্যদিকে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ স্বীকার করেন, তাদের দলের ভুলের সুযোগ নিয়েই মেসি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছেন।

 

বিশ্বকাপের শুরুতেই এমন দাপুটে জয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে আর্জেন্টিনার। আর মেসি আবারও প্রমাণ করলেন, বয়স কেবল একটি সংখ্যা; বড় মঞ্চে তিনিই এখনো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাতের ভূমিকার কথা বললেন প্রধানমন্ত্রী

১

ইসরায়েলে সরকার গঠনে জোট পেলেন আইজেনকট

২

শুটিংয়ে যাওয়ার আগেই মৃত্যু, যেভাবে চলে গেলেন সোহেল খান

৩

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর ঐতিহাসিক মহড়ায় প্রধানমন্ত্রী

৪

: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের ঘোষণা

৫

কুয়েত ও বাহরাইনে ইরানের নতুন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

৬

লালমনিরহাটে খাল খনন উদ্বোধন করলেন তারেক রহমান

৭

জেনসেন হুয়াংকে ফেরাতে সরব সিলিকন ভ্যালি, পাশে ইলন মাস্ক

৮

গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসকসহ নিহত ৬

৯

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার সামির আবু ইউনুস নিহত

১০

ইমরান খানের দুই বোন মুক্তি পেলেন, কারাগারে আলিমা

১১

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে কত ক্ষমতা?

১২

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

১৩

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

১৪

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

১৫

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

১৬

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

১৮

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

২০