• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
তেহরানে ইসরায়েলের বড় বিমান হামলা: সামরিক শিল্পের ‘মূল কেন্দ্র’ লক্ষ্যবস্তু, ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা তেহরানে ধ্বংসযজ্ঞ—চলছে মরিয়া উদ্ধার অভিযান ইরানে হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি ইসরায়েলের, যুদ্ধ থামাতে আলোচনা চলছে—দাবি ট্রাম্পের তেল আবিবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ক্ষয়ক্ষতি, আহত ৩ শাহজালালের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, উদ্বেগ বাড়ছে এলাকায় তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল ইসরায়েল “যুদ্ধ থামাতে ইরানকে গোপন বার্তা! বন্ধুরাষ্ট্রের মাধ্যমে চাপে যুক্তরাষ্ট্র” ফেসবুকে কনটেন্ট তৈরি করে আয়—নতুন প্রোগ্রামে মাসে মিলতে পারে ৩ হাজার ডলার মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠল ইরান! ট্রাম্পের ৪৮ ঘণ্টার ডেডলাইন, ইরানের পাল্টা হুমকি: জ্বালানি বাজারে আতঙ্ক

কেরানীগঞ্জ বুড়িগঙ্গায় ইঞ্জিনচালিত নৌকা, এক মিনিটে পারাপার | ঘাট ভাড়া নিয়ে অভিযোগ

Dawan Rony
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

Spread the love

কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা – এক মিনিটে পারাপার, কমছে দুর্ঘটনা | ঘাট ভাড়া নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ | UD 24 News

 

কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে এখন ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে যাত্রী ও ব্যবসায়ীদের পারাপার করা হচ্ছে। মাত্র এক মিনিটেই মানুষ নদী পার হতে পারছে। আগে যেখানে মাঝেমধ্যে নৌকাডুবি ও দুর্ঘটনার খবর পাওয়া যেত, সেখানে ইঞ্জিনচালিত নৌকার কারণে এখন দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

 

এই ঘাট দিয়ে প্রতিদিন দেশের ৬৪ জেলা থেকে ব্যবসায়ীরা আসেন কেনাকাটা করতে। তারা মালামাল কিনে বস্তা করে নিয়ে যান। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ঘাটে যাওয়ার পথে বাড়তি টাকা নেওয়া হয় এবং অনেক সময় খারাপ ব্যবহারও করা হয়।

 

কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, আগে আওয়ামী লীগের আমলে বেশি টাকা নেওয়া হতো, কিন্তু বর্তমানে অল্প টাকা নেওয়া হচ্ছে। কেউ কেউ জানান, এখন মাত্র ১০ টাকা নেওয়া হয়, আবার কিছু ঘাটে ৫ টাকায়ও নৌকায় পারাপার করা হচ্ছে।

 

তবে সব জায়গায় একই অবস্থা নয়। কেউ কেউ বলছেন এখনও কিছু ঘাটে অতিরিক্ত টাকা রাখা হয়। বিশেষ করে চামড়া ঘাটে কাঠের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে এবং আগের তুলনায় এখন ভাড়া কিছুটা কমানো হয়েছে।

 

কেউ ভালো বলছে, কেউ খারাপ – তবে সামগ্রিকভাবে বলা যায়, ইঞ্জিনচালিত নৌকার কারণে বুড়িগঙ্গা নদীতে পারাপার এখন আগের চেয়ে অনেক সহজ, দ্রুত এবং নিরাপদ  হয়েছে।

 

Visited ৫১ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd