
লিচুর বাজারে আগুন: গরমে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে
গ্রীষ্মের তীব্র দাবদাহে যেখানে মানুষের জীবনযাত্রা ব্যাহত, ঠিক সেই সময় লিচুর মৌসুম যেন নতুন করে স্বাদ এনে দেয় গরমের দিনে। কিন্তু এই স্বাদের ফল এখন অনেকের কাছেই স্বপ্নের মতো হয়ে উঠেছে। কারণ বাজারে লিচুর দাম ছুঁয়েছে আকাশ।
সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি ১০০টি লিচুর দাম ৪৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। যা সাধারণ খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য এই দাম অনেক বেশি।
বিক্রেতারা বলছেন, এবার আবহাওয়ার কারণে লিচুর উৎপাদন কিছুটা কম হয়েছে। সেই সঙ্গে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়তে শুরু করেছে। অন্যদিকে, ক্রেতারা বলছেন, “লিচু এখন আর সবার ফল না, শুধু সামর্থ্যবানদের জন্য হয়ে গেছে।”
একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাচ্চাদের লিচু খাওয়াতে গিয়ে দাম শুনে হতবাক হয়েছি। ২০০ টাকায় ৫০টা লিচু! এমন চলতে থাকলে মৌসুমি ফলগুলোও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।”
লিচুর দাম ২০২৫,
লিচুর বাজার গরমে,
লিচুর হাট ২০২৫,
মৌসুমি ফলের দাম,
বাজার দর আজকের,
গরমে ফলের দাম,
বাংলাদেশের লিচু
লিচুর চাষ ও বাজার,
ফলের বাজার সংবাদ,
UD 24 News লিচু,