
একাত্তরের দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের সাহসী গেরিলা যোদ্ধা ও চুয়াডাঙ্গার কৃতী সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দেশের স্বাধীনতার জন্য তাঁর অনন্য সাহস, ত্যাগ ও দেশপ্রেম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
মহান আল্লাহ তাঁর মরহুমের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ও সান্ত্বনা দান করুন।
বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টুর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা।