• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দোকান বন্ধ ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক করার অভিযোগ, ক্ষোভ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদত্যাগ ফজরের নামাজ শেষে ঢাকার সড়কে জামায়াতের আমিরের বার্তা: “শাসক নয়, জাতির সেবক হতে চাই” তারেক রহমান সৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, খেলবেন তামিম-সাব্বিররাও তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ–জামায়াত আমিরের শুভেচ্ছা ও বার্তা রোববার ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার (১৭ মে) খোলা থাকবে দেশের সব সরকারি অফিস

Reporter Name
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

Spread the love

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার (১৭ মে) খোলা থাকবে দেশের সব সরকারি অফিস। এ ছাড়া পরবর্তী শনিবারও (২৪ মে) এসব অফিস চালু রাখা হবে।
এর আগে গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়।
নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবমিলিয়ে টানা ১০ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

Visited ৬১ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd