• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ফজরের নামাজ শেষে ঢাকার সড়কে জামায়াতের আমিরের বার্তা: “শাসক নয়, জাতির সেবক হতে চাই” তারেক রহমান সৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, খেলবেন তামিম-সাব্বিররাও তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ–জামায়াত আমিরের শুভেচ্ছা ও বার্তা রোববার ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান ভোট চুরি হতে পারে, ফলাফল না দেখে কেন্দ্র ছাড়বেন না: ১১ দলীয় বৈঠকে ডা. শফিকুর রহমানের সতর্ক বার্তা ১৭ বছর পর ভোট দিলেন কেরানীগঞ্জের খেজুরবাগবাসী, কেন্দ্রে ঈদের মতো উৎসবমুখর পরিবেশ 📰 ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে নিশানা করার অভিযোগ: আসিফ মাহমুদ

হারের পর দলে গোলমালের ইঙ্গিত দিলেন বাটলার

Dawan Rony
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

Spread the love

UD 24 News | ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫

 

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১–০ গোলের হতাশাজনক হারের পর দলের ভেতরে-বাইরে গোলমালের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের পরিবেশে কিছু অনাকাঙ্ক্ষিত চরিত্রের প্রভাব পড়ছে, যা তরুণ ফুটবলারদের পারফরম্যান্সে সরাসরি প্রভাব ফেলছে।

 

ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন বাটলার। র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ লড়াই করলেও সফল হয়নি। তবে কোচ হারের ব্যাখ্যা দিতে গিয়ে শুধু মাঠের খেলাকেই দায়ী করেননি। তিনি বলেন, ‘আমি জানি কেন এক বা দুজন খেলোয়াড় আজ খেলায় পুরোপুরি মনোযোগী ছিল না। দলে বা দলের বাইরে কিছু চরিত্র আছে যারা গোলমাল পাকানোর চেষ্টা করে। এতে মামনি চাকমা, সাগরিকার মতো তরুণদের নিয়ে কাজ করা কঠিন হয়ে যায়।’

 

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের মুখোমুখি হবে মেয়েরা। তার আগে দলের ভেতরকার অস্থিরতার প্রসঙ্গ তুলে কোচের এমন মন্তব্য দলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

বাংলাদেশ দল কি চাপ কাটিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে—এখন ফুটবল–সমর্থকদের দৃষ্টি

সেদিকেই। UD 24 News Bangla

 

Visited ৯ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd