বিস্তারিত:
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে খিরবেত আবু ফালাহ নামের একটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। ঘটনাস্থলের ভিডিওতে আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও জরুরি সেবা কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।
https://youtu.be/LWaXD0kUuRY?si=F-hAWoDVymQvXrVb
স্থানীয় গ্রাম পরিষদের চেয়ারম্যান নাজেম সালেহ শুমান জানান, মার্চের শেষ দিক থেকে এ পর্যন্ত এলাকাটিতে ৩০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।