ud24news
৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুদণ্ডের রায় উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

Spread the love

ঢাকা | আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট UD 24 news

ভারতে প্রায় দুই বছর নির্বাসিত থাকার পর বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যদিও বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তবুও দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।
বুধবার দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (FCC South Asia) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, তিনি দেশের মানুষের পাশে থাকতে চান এবং সময় উপযুক্ত হলে দেশে ফিরবেন। তার ইচ্ছা, চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার।
তিনি বলেন,
“আমাকে গ্রেপ্তার করা হতে পারে, কারাগারে পাঠানো হতে পারে। কিন্তু মানুষের প্রতি আমার দায়িত্বকে ভয় দিয়ে থামানো যাবে না। আমার প্রিয় দেশের মানুষ কষ্টে থাকবে আর আমি দূরে থাকব—এটা হতে পারে না।”
অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
শেখ হাসিনা আরও দাবি করেন, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। তবে বর্তমান সরকারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই বলে জানান সজীব ওয়াজেদ জয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই ঢাকার ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধ, হত্যার নির্দেশ ও সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়।
এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা এমন সময় এলো, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডের রায় উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

বছর পর মুখ খুলছেন শেখ হাসিনা, আজকের বক্তব্যে কী বার্তা আসতে পারে?

মিশিগানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে আবদুল এল-সাইয়েদের ঐতিহাসিক জয়

আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া আদর্শ জাতি গঠন সম্ভব নয়: সেনাপ্রধান

শিক্ষার্থী আন্দোলনের পর বিহার-মধ্যপ্রদেশে ধাক্কা খেল বিজেপি, উপনির্বাচনে চমক

পুলিশের জন্য নতুন নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী | সর্বশেষ বাংলাদেশ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, বাড়বে আমদানি-রপ্তানির গতি

কেরানীগঞ্জে ঝিলমিলের জঙ্গলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ভারতে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে মৃত বেড়ে ৩৪, উদ্ধার অভিযান অব্যাহত

১১

ডেভিড ইমন গ্রেফতার: পরিচয় গোপনে ‘মিরাজ’ নাম, ধরতে অভিযান চালায় ৯টি টিম

১২

গাজায় নতুন হামলায় নিহত, আহত বহু; ধ্বংস হলো মসজিদ

১৩

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ

১৪

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১৫

বাংলাদেশে চাঞ্চল্য! ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক—নিরাপদ কোন ৮টি?

১৬

সাতক্ষীরা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ৩ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

১৭

গ্যাস সংকটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে সিএনজি চালকরা

১৮

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, রোমে কী ঘটেছিল?

১৯

প্রশ্নপত্র ফাঁস: তরুণদের উদ্দেশে মোদির বার্তা, ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা

২০