• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় ট্রাম্পের দাবি: হরমুজ প্রণালী “সম্পূর্ণভাবে খোলা”—বিশ্ববাজারে বড় প্রভাব ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, স্থায়ী চুক্তিতেই জোর ৭৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজের আগমন যুক্তরাষ্ট্র–ইরান নতুন আলোচনার ইঙ্গিত, দুই দিনের মধ্যেই অগ্রগতি? পুতিনের নতুন প্রস্তাব, ইরানকে শান্তি আলোচনায় আহ্বান একের পর এক অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার: কী ইঙ্গিত দিচ্ছে পিয়ংইয়ং? ইরানের কূটনৈতিক তৎপরতা: পাকিস্তানে যাচ্ছে প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতি: কিভাবে হলো এই সমঝোতা? বিস্তারিত রিপোর্ট নরসিংদীতে মাদরাসা ছাত্র নির্যাতন: শিক্ষক আটক, ঘটনায় চাঞ্চল্য

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দরে জোরদার বহুস্তরের নিরাপত্তা

dawan rony
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

Spread the love

ঢাকা | UD 24 News
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরো বিমানবন্দরজুড়ে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা না রেখে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
বেবিচক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানবন্দরের ভেতরে কেবল বৈধ টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি থাকবে। এ সময় যাত্রীদের সঙ্গে আগত সহযাত্রী বা দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতেই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর এলাকা ছাড়াও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Visited ৭ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd