Dawan Rony
২১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেলেন মির্জা ফখরুল

Spread the love

বিএনপির নিজস্ব ভোটের বাইরে আরও ১১ ভোট পেলেন মির্জা ফখরুল

 

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সংসদ সদস্যদের ভোটের হিসাব ছাড়িয়ে অতিরিক্ত ১১টি ভোট পেয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি মোট ২৫৫ ভোট পান।

 

দলীয় হিসাব অনুযায়ী, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২০৮ জন এবং সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সদস্য মির্জা ফখরুলকে ভোট দেন। এতে বিএনপির নিজস্ব ভোটের সংখ্যা দাঁড়ায় ২৪৪টি।

 

এর বাইরে জোটের শরিকদের কাছ থেকে তিনি পান ৩টি ভোট। পাশাপাশি স্বতন্ত্র সংসদ সদস্যদের ৭টি ভোটও তার পক্ষে পড়ে। এছাড়া ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যও মির্জা ফখরুলকে ভোট দেন।

 

সব মিলিয়ে দলীয় ২৪৪ ভোটের সঙ্গে আরও ১১টি ভোট যোগ হয়ে বিএনপির এই প্রার্থীর মোট ভোট দাঁড়ায় ২৫৫টিতে।

 

অন্যদিকে, নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

 

ফলাফলের হিসাবে, বিএনপির প্রার্থীর পক্ষে দলীয় ভোটের বাইরে বিভিন্ন পক্ষের সংসদ সদস্যদের সমর্থনও দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে সরকার গঠনে জোট পেলেন আইজেনকট

১

শুটিংয়ে যাওয়ার আগেই মৃত্যু, যেভাবে চলে গেলেন সোহেল খান

২

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর ঐতিহাসিক মহড়ায় প্রধানমন্ত্রী

৩

: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের ঘোষণা

৪

কুয়েত ও বাহরাইনে ইরানের নতুন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

৫

লালমনিরহাটে খাল খনন উদ্বোধন করলেন তারেক রহমান

৬

জেনসেন হুয়াংকে ফেরাতে সরব সিলিকন ভ্যালি, পাশে ইলন মাস্ক

৭

গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসকসহ নিহত ৬

৮

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার সামির আবু ইউনুস নিহত

৯

ইমরান খানের দুই বোন মুক্তি পেলেন, কারাগারে আলিমা

১০

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে কত ক্ষমতা?

১১

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

১২

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

১৩

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

১৪

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

১৫

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

১৭

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

১৯

জুলাই হত্যার বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

২০