UD 24 news
৬ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

Spread the love

 

Ud 24 News 🗞️

বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেনে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দাবি একাধিক গুরুত্বপূর্ণ অবস্থান দখল

 

ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী দাবি করেছে, তারা হুথি বিদ্রোহীদের কাছ থেকে বাব আল-মান্দাব প্রণালীর কাছে বেশ কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। বাব আল-মান্দাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত।

 

সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সাম্প্রতিক এই অভিযান এমন সময়ে শুরু হলো, যখন গত সেপ্টেম্বরে হুথিরা লোহিত সাগর উপকূলে বড় অগ্রগতি অর্জন করেছিল। ওই সময় তারা কৌশলগত বন্দরনগরী মোখা এবং বাব আল-মান্দাব সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

 

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি জানিয়েছেন, রবিবার ঘোষিত নতুন অভিযান ‘ডন অফ ইয়েমেন’-এর লক্ষ্য হলো হুথিদের দখলে থাকা বাকি সব এলাকা পুনরুদ্ধার করা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে। ২০১৪ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা সানার নিয়ন্ত্রণে রেখেছে।

 

কোথায় চলছে লড়াই?

 

দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে সবচেয়ে বেশি সংঘর্ষ হচ্ছে, বিশেষ করে লোহিত সাগর উপকূল এবং তাইজ এলাকায়।

 

সৌদি সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা পপুলার রেজিস্ট্যান্স ফোর্সেসের সঙ্গে মিলে তাইজের দক্ষিণে হাইফান এলাকার আল-মানজারা, আল-আশারি ও ধিবান পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে।

 

এর আগে সরকারি বাহিনী দাবি করেছিল, দ্রুত পাল্টা আক্রমণে তারা তাইজ প্রদেশের মোখা ও ধুবাব এবং বাব আল-মান্দাবের আশপাশের অবস্থানগুলো দখল করেছে।

 

অন্যদিকে হুথিরা পাল্টা দাবি করেছে, তারা সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিমানবন্দরে হামলায় তিনজন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

১

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

২

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

৩

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

৪

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

৫

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

৬

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

৭

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

৮

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

৯

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

১০

বিমানবন্দর থানায় আখতারুজ্জামান, চলছে আইনি প্রক্রিয়া

১১

তাইওয়ানে পৌঁছাল দুই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

১২

মেট্রোরেলের দুই লাইনে ৫৮ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

১৩

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো পরিবারের নতুন সমীকরণ

১৪

কিয়েভে স্কুলে রুশ ড্রোন হামলা, ব্যাহত গণপরিবহন

১৫

গাজায় ২০২৩ সালের হামলায় নিহত ১০৫ জনের মরদেহ উদ্ধার, হবে দাফন

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্কে নতুন সুর, প্রকাশ্যেই ক্ষোভ ভারতের

১৭

ঢাবির হলে ফিরল ‘শেখ মুজিবুর রহমান’ নামফলক

১৮

হরমুজ প্রণালিতে কি ইরানের প্রভাব কমছে?

১৯

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারতের কারিগরি আলোচনা

২০