UD 24 news
১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদির নিরাপত্তায় ইরাকের আশ্বাস, হামলা নিয়ে নতুন বার্তা

Spread the love

সৌদির নিরাপত্তায় ইরাকের আশ্বাস, হামলার ঘাঁটি হতে দেবে না নিজেদের ভূখণ্ড

 

UD 24 News 🗞️

 

সৌদি আরবের বিরুদ্ধে কোনো হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে বাগদাদের অবস্থান তুলে ধরেছেন।

 

বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ইরাকের প্রধানমন্ত্রী। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সৌদি আরব সফর। ইরাকি সংবাদ সংস্থা আইএনএর প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

 

ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন হামলা বা কর্মকাণ্ডের জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

 

এর আগে গত মাসে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলাটি ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছিল। বাগদাদও নিজস্ব তদন্তের পর জানায়, হামলা ইরাকের মাটি থেকেই চালানো হয়েছে।

 

হামলার পর তেল রপ্তানির ওই রুট সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছিল সৌদি আরবকে। হরমুজ প্রণালির বিকল্প হিসেবে ব্যবহৃত পাইপলাইনটির দৈনিক সর্বোচ্চ পরিবহনক্ষমতা ৭০ লাখ ব্যারেল। বর্তমানে পাইপলাইনটিতে আবারও কার্যক্রম শুরু হয়েছে।

 

হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ইরাকে ইরান-সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব সফরে ইরাকি প্রধানমন্ত্রীর এই আশ্বাস দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের প্রত্যাশা

১

সৌদির নিরাপত্তায় ইরাকের আশ্বাস, হামলা নিয়ে নতুন বার্তা

২

গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের

৩

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

৪

মক্কা-মদিনার নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান জানালেন শামা ওবায়েদ

৫

ইরানের মধ্যস্থতার প্রস্তাব, সৌদি-হুথি সংলাপে নতুন সম্ভাবনা

৬

ভারতে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, আটক নেতাদের মুক্তি

৭

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

৮

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

৯

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

১০

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

১১

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

১২

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

১৩

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

১৪

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

১৫

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

১৬

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৭

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

১৮

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১৯

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

২০