Dawan Rony
২ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ, দপ্তর পুনর্বণ্টনেরও আভাস

Spread the love

সরকারের মন্ত্রিসভায় শিগগিরই কিছু পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের গতি বাড়ানো এবং দায়িত্বের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এছাড়া বর্তমানে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের উদ্যোগও নেওয়া হতে পারে বলে জানা গেছে।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকজন সংসদ সদস্য নতুন করে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এর মধ্যে নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি নরসিংদী, নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকেও সম্ভাব্য কয়েকজনের নাম ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

এদিকে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার নামও আলোচনায় রয়েছে। এছাড়া খুলনা, ঢাকা ও বৃহত্তর পাবনা অঞ্চল থেকেও নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনার কথা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ থেকে কাউকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি মন্ত্রিসভায় রদবদল হয়, তাহলে তা সরকারের নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে ভূমিকা রাখতে পারে।

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে সরকার গঠনে জোট পেলেন আইজেনকট

১

শুটিংয়ে যাওয়ার আগেই মৃত্যু, যেভাবে চলে গেলেন সোহেল খান

২

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর ঐতিহাসিক মহড়ায় প্রধানমন্ত্রী

৩

: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের ঘোষণা

৪

কুয়েত ও বাহরাইনে ইরানের নতুন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

৫

লালমনিরহাটে খাল খনন উদ্বোধন করলেন তারেক রহমান

৬

জেনসেন হুয়াংকে ফেরাতে সরব সিলিকন ভ্যালি, পাশে ইলন মাস্ক

৭

গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসকসহ নিহত ৬

৮

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার সামির আবু ইউনুস নিহত

৯

ইমরান খানের দুই বোন মুক্তি পেলেন, কারাগারে আলিমা

১০

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে কত ক্ষমতা?

১১

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

১২

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

১৩

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

১৪

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

১৫

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

১৭

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

১৯

জুলাই হত্যার বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

২০