UD 24 news
১৩ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

Spread the love

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি দাবি করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকার প্রলোভন দেখালেও তিনি তা প্রত্যাখ্যান করে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছেন।

 

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি পূর্ণ সমর্থন দেব। তাই আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।”

 

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “কিছু মানুষ বলছে এটি অন্যায় হয়েছে। কিন্তু ছয়টি নবজাতকের মৃত্যুর ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই। আমি লাইসেন্স বাতিল করেছি এবং এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই একটি শাস্তিতেই দেশের বেসরকারি হাসপাতালগুলো সতর্ক হবে।”

 

সরকারের সেবামূলক কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে। সরকারি সুবিধা পেতে এখন আর ঘুষ দেওয়ার প্রয়োজন হয় না বলেও দাবি করেন তিনি।

 

চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নতুন পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, পাইলট প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজন মনে হলে তবেই রোগীকে হাসপাতালে পাঠানো হবে। ভবিষ্যতে দেশব্যাপী এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

 

অনুষ্ঠানে মনোহরদী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের নির্বাচিত সংসদ সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

১

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪, জবাবের হুঁশিয়ারি

২

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে নিউইয়র্কে গ্রেপ্তার সুসান সারান্ডনসহ অনেকে

৩

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিলেন পেজেশকিয়ান

৪

মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক মন্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ

৫

ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্য, এআই ও তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ ইস্যু

৬

উত্তর ইরাকের বাশিকা ঘাঁটি ধাপে ধাপে ইরাককে দেবে তুরস্ক

৭

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী সড়ক বন্ধ

৮

যুক্তরাষ্ট্র-চীন এআই উন্নয়নে গতি কমাবে না, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

৯

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ

১০

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাড়ছে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা

১১

ইয়েমেনে কাবার আদলে স্থাপনা, হুথিদের ঘিরে বিতর্ক

১২

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের তীব্র অভিযোগ

১৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

১৪

সৌদি আরবে হুথি হামলা বন্ধের আহ্বান জি৭-এর

১৫

পশ্চিম তীরে বিদ্দুতে ব্যাপক অভিযান, আটক ৫৩ ফিলিস্তিনি

১৬

গাজায় ইসরায়েলি গুলিতে শিশুসহ নিহত ৩

১৭

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে

১৮

আইফোন নিতে ডেকে নিয়ে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩

১৯

পাবনায় শিশুকে ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে জনতার হামলা

২০