• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
যুক্তরাষ্ট্র–ইরান নতুন আলোচনার ইঙ্গিত, দুই দিনের মধ্যেই অগ্রগতি? পুতিনের নতুন প্রস্তাব, ইরানকে শান্তি আলোচনায় আহ্বান একের পর এক অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার: কী ইঙ্গিত দিচ্ছে পিয়ংইয়ং? ইরানের কূটনৈতিক তৎপরতা: পাকিস্তানে যাচ্ছে প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতি: কিভাবে হলো এই সমঝোতা? বিস্তারিত রিপোর্ট নরসিংদীতে মাদরাসা ছাত্র নির্যাতন: শিক্ষক আটক, ঘটনায় চাঞ্চল্য রিপোর্ট: ভাইরাল “তাজু ভাই ২.০” ফেসবুক পেজ উধাও — কী ঘটেছে আসলে? 🌩️ ঢাকাসহ ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস “বিপুলসংখ্যক মানুষকে কে রাজধানী ছাড়তে হতে পারে? বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা” খাবার-ওষুধ ছাড়া সব দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ

কনটেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন—ভাইরাল খবরটি গুজব, ভিডিও বার্তায় জানালেন তিনি

Dawan Rony
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

Spread the love

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবক নিহত হওয়ার ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন, নিহত ব্যক্তি জনপ্রিয় ফেসবুক পেজ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট–এর কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। তবে বিষয়টি সম্পূর্ণ ভুল ও গুজব বলে নিশ্চিত করেছেন রাকিব নিজেই।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হন। ঘটনাটি ঘটেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। নিহতের নাম রাকিব হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে দেন এবং সেটিকে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের সঙ্গে মিলিয়ে পোস্ট করতে থাকেন।

এ নিয়ে বিভ্রান্তি দূর করতে রোববার (১৫ মার্চ) রাত ১১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান।

ভিডিও বার্তায় তিনি জানান,

অনেকেই তাকে ফোন করে খোঁজ নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

রাকিব হাসান বলেন,

“আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। বিষয়টি জানার পর অনেকেই আমাকে ফোন করেছেন। তাৎক্ষণিকভাবে সবাইকে উত্তর দিতে পারিনি।”

তিনি আরও বলেন,

“আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই করে পোস্ট দেওয়ার জন্যও অনেকেই আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি আর না ঘটে।

 

 

সর্বশেষ আপডেট পেতে এখনই আমাদের ওয়েবসাইটে

✅ সাবস্ক্রাইব করুন

✅ নোটিফিকেশন চালু রাখুন

✅ নিয়মিত ভিজিট করুন

 

 

 

Visited ৪ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd