Dawan Rony
২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

Spread the love

📰 UD 24 News | নিউজ রিপোর্ট

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবের বিশেষ অভিযান

২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানা ও সরকারি নিরাপত্তা সংস্থা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২ সেপ্টেম্বর) সুন্দরবন পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

র‍্যাব মহাপরিচালক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী লুণ্ঠিত সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে জানিয়ে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে কার্যকর তথ্য প্রদানকারীদের জন্য সরকারের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সুন্দরবনে র‍্যাবের চলমান অভিযানের সাফল্যের কথাও তুলে ধরা হয়। র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট সুন্দরবনে সক্রিয় পাঁচটি জলদস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেন।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শর্টগান, ওয়ান শুটারগান, পাইপগান, এয়ারগান ও একটি পয়েন্ট ২২ বোর রাইফেল। পাশাপাশি ৫৪১ রাউন্ড গুলি, ১৪টি খালি কার্তুজ ও সাতটি ওয়াকিটকিও উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের মহাপরিচালক বলেন, সুন্দরবনে এখনো কয়েকটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে। আত্মসমর্পণ না করলে এসব বাহিনীর বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানো হবে।

র‍্যাব জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ করতে গত ২ মার্চ থেকে ‘অপারেশন রি-স্টোর পিস ইন সুন্দরবন’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বনজীবী, পর্যটক ও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

UD 24 News 🗞️

সত্যের পথে, নির্ভীক সংবাদ

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

১

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

২

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৩

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৪

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৫

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

৬

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

৭

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

৮

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

৯

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১০

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১১

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১২

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৩

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৪

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৫

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

১৬

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

১৭

বিমানবন্দর থানায় আখতারুজ্জামান, চলছে আইনি প্রক্রিয়া

১৮

তাইওয়ানে পৌঁছাল দুই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

১৯

মেট্রোরেলের দুই লাইনে ৫৮ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

২০