• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজা পুনর্গঠনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’—ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে গোপন আলোচনা হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা, জাহাজে গুলি—বিশ্বজুড়ে তেলের বাজারে নতুন শঙ্কা রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় ট্রাম্পের দাবি: হরমুজ প্রণালী “সম্পূর্ণভাবে খোলা”—বিশ্ববাজারে বড় প্রভাব ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, স্থায়ী চুক্তিতেই জোর ৭৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজের আগমন যুক্তরাষ্ট্র–ইরান নতুন আলোচনার ইঙ্গিত, দুই দিনের মধ্যেই অগ্রগতি? পুতিনের নতুন প্রস্তাব, ইরানকে শান্তি আলোচনায় আহ্বান একের পর এক অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার: কী ইঙ্গিত দিচ্ছে পিয়ংইয়ং? ইরানের কূটনৈতিক তৎপরতা: পাকিস্তানে যাচ্ছে প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে

শি জিনপিংয়ের হুঁশিয়ারি: ‘বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াও এগিয়ে যেতে পারে’

SK Dawan
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

Spread the love

শি জিনপিংয়ের হুঁশিয়ারি: ‘বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াও এগিয়ে যেতে পারে’

 

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়লেও কার্যত নিরবতা পালন করছে অনেক রাষ্ট্র। তবে চুপ করে নেই ইরানের মিত্ররা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন রাশিয়া ও চীন। এবার সরাসরি মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

 

তিনি বলেন, “বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়া চলতে পারে। অতীতের পরাক্রমশালী সাম্রাজ্য যেমন ধ্বংস হয়েছে, তেমনি আমেরিকাও ইতিহাস থেকে শিক্ষা না নিলে পতন অনিবার্য।”

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। এবার শি নিজেও স্মরণ করিয়ে দিলেন অতীতের সাম্রাজ্যগুলোর পতনের কথা।

 

তিনি বলেন—

 

> “১০০ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য, ২০০ বছর আগে ফ্রান্স, ৪০০ বছর আগে স্পেন—সবাই নিজেদের চিরস্থায়ী ভেবেছিলো, কিন্তু সবাই ম্লান হয়ে গেছে।”

 

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বার্তায় শি বলেন,

 

“ক্ষমতা হারিয়ে যায়, প্রভাব স্থানান্তরিত হয়। যারা নিজেদের অপরিহার্য ভাবে, তাদের পতন সুনিশ্চিত।”

আরেক পোস্টে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য যুদ্ধের ব্যয় হিসাব টেনে এনে তিনি বলেন,

 

> “৮ ট্রিলিয়ন ডলার খরচ, হাজার হাজার মার্কিন সেনার মৃত্যু ও আহত হওয়া, আর লাখ লাখ নিরীহ মানুষের প্রাণহানি—এইসবই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত’।”

 

এই বক্তব্যে শি জিনপিং আসলে ট্রাম্প প্রশাসনসহ বর্তমান পশ্চিমা দাপটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বলে

বিশ্লেষকরা মনে করছেন।

 

Visited ২২ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd