• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় ট্রাম্পের দাবি: হরমুজ প্রণালী “সম্পূর্ণভাবে খোলা”—বিশ্ববাজারে বড় প্রভাব ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, স্থায়ী চুক্তিতেই জোর ৭৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজের আগমন যুক্তরাষ্ট্র–ইরান নতুন আলোচনার ইঙ্গিত, দুই দিনের মধ্যেই অগ্রগতি? পুতিনের নতুন প্রস্তাব, ইরানকে শান্তি আলোচনায় আহ্বান একের পর এক অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার: কী ইঙ্গিত দিচ্ছে পিয়ংইয়ং? ইরানের কূটনৈতিক তৎপরতা: পাকিস্তানে যাচ্ছে প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতি: কিভাবে হলো এই সমঝোতা? বিস্তারিত রিপোর্ট নরসিংদীতে মাদরাসা ছাত্র নির্যাতন: শিক্ষক আটক, ঘটনায় চাঞ্চল্য

আইপিএল ও পিএসএলের হয়ে যেদিন মাঠে নামবেন সাকিব-মুস্তাফিজ

Reporter Name
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

Spread the love

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চলতি সপ্তাহেই তাদের দেখা যেতে পারে মাঠে।

মুস্তাফিজকে দলে নেয়া দিল্লি ক্যাপিটালসের বাকি রয়েছে তিনটি ম্যাচ। এই তিন ম্যাচের জন্যই বিসিবির কাছ থেকে অনুমতি পেয়েছেন বাঁহাতি এই পেসার। ফলে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন মুস্তাফিজ।

একাদশে সুযোগ পেলে মুস্তাফিজকে প্রথম দেখা যেতে পারে ১৮ মে, গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে। এরপর দিল্লি ২১ মে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে।

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে তার ছাড়পত্রের মেয়াদ ২৪ মে পর্যন্তই, তাই প্লে-অফে দিল্লি উঠলেও সেখানে খেলতে পারবেন না মুস্তাফিজ। তবে দিল্লি চাইলে বিসিবি হয়তো ছাড়পত্রের মেয়াদ বাড়াতেও পারে।

এদিকে, দীর্ঘদিন পর বোলিং নিষেধাজ্ঞায় থাকে ফিরেছে সাকিব আল হাসান। তাকে দলে নিয়েছে পিএসএলের লাহোর কালান্দার্স। গ্রুপ পর্বে লাহোরের হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ। আগামীকাল অর্থাৎ ১৮ মে বাংলাদেশ সময় রাত ৯টায় পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।

এটি কার্যত তাদের জন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ। জয় পেলে তারা যাবে প্লে-অফে, আর হারলে বিদায়। যদি লাহোর প্লে-অফে উঠতে না পারে তাহলে সাকিবকে দেখা যেতে পারে শুধুমাত্র এই একটি ম্যাচেই

Visited ৭ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd