
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বৃক্ষরোপণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
—
মূল সংবাদ (News Body):
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় তিনি নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে খাল পরিষ্কারে অংশ নেন এবং বলেন,
“খাল খনন নিয়ে একসময় সমালোচনা হতো। তবে খাল খননের পেছনে মহৎ উদ্দেশ্য ছিল। খালের মধ্যে যে একটা কুমির ছিল, এটা কেউ খেয়াল করেনি। সেই কুমিরটা ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়ে আছে। তাই খাল খেটে কুমির আনা যাবে না, খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, ড্রেন ও খাল পরিষ্কার, এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। Ud 24 News