• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় ট্রাম্পের দাবি: হরমুজ প্রণালী “সম্পূর্ণভাবে খোলা”—বিশ্ববাজারে বড় প্রভাব ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, স্থায়ী চুক্তিতেই জোর ৭৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজের আগমন যুক্তরাষ্ট্র–ইরান নতুন আলোচনার ইঙ্গিত, দুই দিনের মধ্যেই অগ্রগতি? পুতিনের নতুন প্রস্তাব, ইরানকে শান্তি আলোচনায় আহ্বান একের পর এক অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার: কী ইঙ্গিত দিচ্ছে পিয়ংইয়ং? ইরানের কূটনৈতিক তৎপরতা: পাকিস্তানে যাচ্ছে প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতি: কিভাবে হলো এই সমঝোতা? বিস্তারিত রিপোর্ট নরসিংদীতে মাদরাসা ছাত্র নির্যাতন: শিক্ষক আটক, ঘটনায় চাঞ্চল্য

রাজধানীতে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর ঢামেক আইসিইউতে | গণঅধিকার পরিষদ

Reporter Name
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

পোস্টে বলা হয়, নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তার কিছুটা হুঁশ ফিরেছে। সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

 

এর আগে শুক্রবার রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, নুরুল হকের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার অবস্থা নিয়ে কিছু বলা সম্ভব নয়।

 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আল রাজী টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুর গুরুতর আহত হন।

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন।”

 

এ ঘটনায় নুরসহ আরও কয়েকজন নেতা-কর্মী এবং সাংবাদিক আহত হয়েছেন বলে

জানা গেছে।

Visited ১৪ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd