UD 24 news
৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

Spread the love

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

 

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে।

 

রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

 

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল ঐক্যবদ্ধভাবে অংশ নেবে এবং কর্নেল অলি আহমদ হবেন তাদের অভিন্ন প্রার্থী। জোটের নেতারা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও মুক্তিযুদ্ধের ভূমিকার বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জোটের অন্যান্য শীর্ষ নেতারাও এতে অংশ নেন।

 

প্রার্থী মনোনীত হওয়ার পর কর্নেল (অব.) অলি আহমদ জোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দায়িত্ব পেলে জাতির সঙ্গে বেঈমানি করবেন না। তার প্রতি আস্থা রাখার জন্য ১১ দলীয় ঐক্যের নেতাদের ধন্যবাদ জানান তিনি।

 

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপিও প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। দলটির পক্ষ থেকে ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

 

ফলে এবার রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিগ্রেতে ফের সংঘর্ষ, সুদান-মিসরের বিরুদ্ধে ইথিওপিয়ার অভিযোগ

১

পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধ চান স্মোটরিচ

২

সালমান মুক্তাদিরের স্টুডিও হামলায় চারজন গ্রেপ্তার

৩

ইরানে বাড়ছে ক্ষোভ, যুদ্ধ ছড়ানোর শঙ্কা ভারত মহাসাগর পর্যন্ত

৪

ব্রাজিলকে রুখে দিল অস্ট্রেলিয়া, শেষ মুহূর্তে ড্র

৫

হুমকি-ধমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: টুকু

৬

যুক্তরাষ্ট্র সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক

৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই: পেজেশকিয়ান

৮

ইসরায়েলের নির্বাচনে আরব দল নিষিদ্ধের সিদ্ধান্ত

৯

পুলিশে ফ্যাসিবাদী যোগাযোগ থাকলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

গাজায় ২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

১১

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪, জবাবের হুঁশিয়ারি

১২

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে নিউইয়র্কে গ্রেপ্তার সুসান সারান্ডনসহ অনেকে

১৩

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিলেন পেজেশকিয়ান

১৪

মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক মন্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ

১৫

ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্য, এআই ও তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ ইস্যু

১৬

উত্তর ইরাকের বাশিকা ঘাঁটি ধাপে ধাপে ইরাককে দেবে তুরস্ক

১৭

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী সড়ক বন্ধ

১৮

যুক্তরাষ্ট্র-চীন এআই উন্নয়নে গতি কমাবে না, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ

২০