Dawan Rony
২৫ মে ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে বদলে যাচ্ছে আবহাওয়া, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

Spread the love

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনসহ আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

 

 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে ঈদের ভ্রমণ ও কোরবানির প্রস্তুতিতে কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাই ঈদের দিনে বাইরে বের হওয়ার আগে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, বেড়েছে গরুর মসলা ও সেমাই বিক্রি

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় ২৯ কার্যদিবসে রায়, আসামির মৃত্যুদণ্ড

ঈদের ছুটিতে বদলে যাচ্ছে আবহাওয়া, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

১০

তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

১১

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

১২

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

১৩

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

১৪

মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু, সিজদা থেকে উঠে গেলে করণীয়

১৫

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

১৬

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

১৭

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

১৮

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

১৯

ভেটেরিনারি সায়েন্স শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: আমীর খসরু

২০