ud24news
৩১ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে মৃত বেড়ে ৩৪, উদ্ধার অভিযান অব্যাহত

Spread the love

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: মৃত বেড়ে ৩৪, ধ্বংসস্তূপে এখনো চলছে উদ্ধার অভিযান

 

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনের সর্বশেষ তথ্যমতে, আরও ৬ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকারী দল এখনো ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।

 

গত মঙ্গলবার কুমামোতো প্রিফেকচারের উকি শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। প্রবল কম্পনে হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়, প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের প্রায় অর্ধেকই দুটি বড় দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে একটি নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানার ভবন ক্ষতিগ্রস্ত হয়ে হতাহতের ঘটনা এবং অন্যটি একটি এইওন (Aeon) শপিং সেন্টারে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনা।

 

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্প-আক্রান্ত এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেকোনো সময় শক্তিশালী আফটারশক বা পরাঘাত আঘাত হানতে পারে। এদিকে তীব্র গরমের মধ্যে অনেক এলাকায় পানি সংকট দেখা দেওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে।

 

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। এর আগে প্রায় এক দশক আগে কুমামোতো অঞ্চলে সংঘটিত একটি বড় ভূমিকম্পে ২৭৫ জন প্রাণ হারিয়েছিলেন। সাম্প্রতিক এই দুর্যোগের পর দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে বিদ্দুতে ব্যাপক অভিযান, আটক ৫৩ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি গুলিতে শিশুসহ নিহত ৩

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে

আইফোন নিতে ডেকে নিয়ে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় শিশুকে ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে জনতার হামলা

শফিকুর রহমান: সব দফা বিলুপ্ত করে এক দফা হতে পারে

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়ছে

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, যা বলল দিল্লি

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, নতুন নাম শ্রীবিজয়া

১০

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, গ্রেপ্তার ২

১১

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা

১২

আরব সাগরে ভারত-পাকিস্তান নৌ সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিক তলব

১৩

রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, সম্পর্কের প্রভাব নিয়ে সতর্ক ভারত

১৪

BRICS Pay কী, SWIFT-এর বিকল্প হতে কতটা প্রস্তুত ব্রিকস?

১৫

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

১৬

শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ

১৭

লোহিত সাগরের নৌনিরাপত্তা নিয়ে মিসর-সৌদি বৈঠক

১৮

ভবন ধ্বংসের ঘটনায় উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

১৯

২১ দিন লাইফ সাপোর্টে থেকে আব্দুর রশিদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

২০