google-site-verification: google0caf19f0a969d342.html
Dawan Rony
২৭ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন কেরানীগঞ্জ থানায়

Spread the love

ঈদুল আজহাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় থাকা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি দেওয়া হচ্ছে না। বর্তমানে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৭ মে) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে থানায় নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিরল প্রজাতির এই মহিষকে ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ ও ভিড় তৈরি হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ জানান, মহিষটিকে মালিকের কাছ থেকে ফিরিয়ে আনা হয়েছে। যেহেতু এটি একটি বিরল জাতের প্রাণী, তাই পরবর্তীতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেওয়া সাদা রঙের এই মহিষটি শুরু থেকেই মানুষের নজর কাড়ে। পরে সেটি বিক্রি করা হলেও জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন বিষয়টিতে নজর দেয়। পরবর্তীতে ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি পুনরায় ফিরিয়ে আনা হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে আগের মতো পর্যবেক্ষণে রেখে লালন-পালন করা হবে।

উল্লেখ্য, অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। রয়টার্স, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ মহিষকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“স্ত্রীর সঙ্গে কলহের পর বসুন্ধরা মার্কেটের ৭ তলা থেকে ঝাঁপ, প্রাণ গেল স্বামীর”

ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন কেরানীগঞ্জ থানায়

‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না! শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত

যমুনা সেতুর আগে ভয়াবহ যানজট, ২৫ কিলোমিটারজুড়ে

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান, ইসরায়েল ইস্যুতে একসুরে সৌদি আরব ও পাকিস্তান

ট্রেনের ছাদে খাসি নিয়ে ঢাকার পথে এক স্বপ্নবাজ ব্যাপারী

মুষলধারে বৃষ্টিতে গরুর হাটে বিপর্যয়, দিশেহারা ব্যাপারীরা

বলিউডের ভাইজান Salman Khan পাপারাজ্জিদের ওপর ক্ষেপে গেলেন, কড়া বার্তা দিলেন ভাইজান!

ঢাকা ও আশেপাশে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরজুড়ে

প্রিপেইড মিটারে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিলের আলোচনা, স্বস্তির আশায় গ্রাহকরা

১০

কালশী বস্তিতে ভয়াবহ আগুন, ইসিবি-মিরপুর সড়কে তীব্র যানজট

১১

কেরানীগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, বেড়েছে গরুর মসলা ও সেমাই বিক্রি

১২

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় ২৯ কার্যদিবসে রায়, আসামির মৃত্যুদণ্ড

১৩

ঈদের ছুটিতে বদলে যাচ্ছে আবহাওয়া, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

১৪

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ

১৫

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

১৬

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

১৭

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

১৮

জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

১৯

শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের

২০