Zahid Hassan
২ অগাস্ট ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

Spread the love

আফগান শরণার্থী নারী ফুটবলারদের নিয়ে ফিফার এক অনন্য উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক ট্যালেন্ট ক্যাম্প। জুলাই মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন আফগান জাতীয় দলের সাবেক কয়েকজন খেলোয়াড়, যারা তালেবান শাসনের পর দেশ ছেড়ে পালিয়ে আসেন।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর দেশটিতে নারীদের খেলাধুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। ফলে জাতীয় নারী দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্নও ছিন্ন হয়ে যায়। ফিফা ও বিশ্ব ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো দলকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করতে হলে সেই দেশের স্বীকৃত ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু তালেবান-নিয়ন্ত্রিত আফগান ফুটবল ফেডারেশন নারীদের খেলাধুলারই অনুমতি দেয় না।

তবে চলতি বছর মে মাসে এক নতুন আশার আলো জ্বেলে দেয় ফিফা। তারা ‘আফগান উইমেনস রিফিউজি টিম’ গঠনের অনুমোদন দেয় এবং সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার পলিন হ্যামিলকে দলের কোচ হিসেবে নিয়োগ দেয়। ৫৩ বছর বয়সী হ্যামিল বলেন, ‘এই প্রজেক্ট সত্যিই অসাধারণ। খেলোয়াড়েরা আবার একসঙ্গে মাঠে ফিরতে পারছে, একে অপরের পাশে দাঁড়াচ্ছে। তারা এমন কিছু স্মৃতি গড়বে, যা হয়তো আর কখনো তৈরি হতো না। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের পতাকা হাতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক, আর বাংলাদেশে চলছে নিজেদের লড়াই

মিশর-আর্জেন্টিনা বিতর্কে অবশেষে মুখ খুললেন ফিফা সভাপতি

নতুন পুরস্কারে সম্মানিত মোদি, শুরু তীব্র বিতর্ক

ট্রাম্পের বড় ঘোষণা: সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে সিরিয়া

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর: কমলাপুর পর্যন্ত চলবে মেট্রোরেল, আসছে নতুন স্টেশন

ন্যাটো সম্মেলনে ট্রাম্পসহ বিশ্বনেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক

আর্জেন্টিনা ৩-২ মিশর | শেষ ১০ মিনিটে ৩ গোলের অবিশ্বাস্য জয়

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে ট্রাম্পকে নেতানিয়াহুর আহ্বান

পানির নিচে রেললাইন! হাজারো যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে পর্যটক এক্সপ্রেস

আর্জেন্টিনা নাকি মিশর? কোয়ার্টার ফাইনালে কে উঠবে, জানাল সুপারকম্পিউটার

১০

🇳🇴 বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, হালান্ডের জোড়া গোলে নরওয়ের ঐতিহাসিক জয়

১১

মেসির মানবিক বার্তা, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে থাকার আহ্বান

১২

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতি

১৩

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

১৪

ইসরায়েল-লেবানন চুক্তি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা | আন্তর্জাতিক সংবাদ ২০২৬

১৫

🇦🇷 আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়, ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয়

১৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায়, শেষ ১৬-এ উঠে ইতিহাস গড়ল মিশর

১৭

শেষ বিদায়ে খামেনি, তেহরানে শোকের ঢল

১৮

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের নজর, মুখ খুললেন রণধীর জয়সয়াল

১৯

স্পেন ৩-০ অস্ট্রিয়া: দাপুটে জয়ে শেষ ষোলো নিশ্চিত | বিশ্বকাপ ২০২৬

২০