Dawan Rony
২০ অগাস্ট ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট চলছে

Spread the love

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট চলছে

 

ঢাকা, ২০ আগস্ট: দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের সাক্ষী হলো বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

 

এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার যোগ্য। সংসদ ভবনের কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

 

ভোট শুরুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংসদ সদস্যরা ভোট প্রদান করেন।

 

বাংলাদেশে সর্বশেষ একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। এরপর দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। এবার দুই প্রার্থী থাকায় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

 

এর আগে নির্বাচন কমিশন দুই প্রার্থী—মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করে। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেও কোনো প্রার্থী সরে দাঁড়াননি। ফলে নির্বাচনের মাঠে দুজনই বহাল থাকেন।

 

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে সরকার গঠনে জোট পেলেন আইজেনকট

১

শুটিংয়ে যাওয়ার আগেই মৃত্যু, যেভাবে চলে গেলেন সোহেল খান

২

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর ঐতিহাসিক মহড়ায় প্রধানমন্ত্রী

৩

: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের ঘোষণা

৪

কুয়েত ও বাহরাইনে ইরানের নতুন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

৫

লালমনিরহাটে খাল খনন উদ্বোধন করলেন তারেক রহমান

৬

জেনসেন হুয়াংকে ফেরাতে সরব সিলিকন ভ্যালি, পাশে ইলন মাস্ক

৭

গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসকসহ নিহত ৬

৮

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার সামির আবু ইউনুস নিহত

৯

ইমরান খানের দুই বোন মুক্তি পেলেন, কারাগারে আলিমা

১০

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে কত ক্ষমতা?

১১

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

১২

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

১৩

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

১৪

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

১৫

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

১৭

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

১৯

জুলাই হত্যার বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

২০