UD 24 news
৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগমের মৃত্যু

Spread the love

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন

 

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

 

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় সড়কে থাকা ফিরোজা বেগমকে প্রতিমন্ত্রীকে বহনকারী সরকারি গাড়িটি ধাক্কা দেয় বলে জানা গেছে।

 

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

 

এদিকে দুর্ঘটনার সময় প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলার উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশের একটি গাড়ি বহরের সঙ্গে ছিল।

 

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ কী হয়, তা জানতে তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, আটক নেতাদের মুক্তি

১

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

২

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

৩

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

৪

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

৫

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৬

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৭

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৮

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

৯

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

১০

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

১১

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

১২

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১৩

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১৪

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৫

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৬

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৭

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৮

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

১৯

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

২০