UD 24 news
৯ অগাস্ট ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়িওয়ালাকে হত্যার পর মরদেহ ১১ প্যাকেটে, ভাড়াটিয়া আটক

Spread the love

বাড়িওয়ালাকে হত্যার পর মরদেহ ১১ প্যাকেটে, ভাড়াটিয়া আটক

 

কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে মরদেহের ১১টি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লাইলী আক্তার নামে এক ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।

 

শনিবার (৮ আগস্ট) রাতে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো মরদেহের খণ্ড পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ওই বাড়ির ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

 

পুলিশের কাছে সোপর্দ করার আগে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে লাইলী আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। একই সঙ্গে তার স্বামী আবুল কালাম আজাদ এবং রবিউল, সোহেল ও ইমন নামে আরও তিনজনের সম্পৃক্ততার কথা তিনি জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

 

পরে স্থানীয়রা লাইলী আক্তারকে পুলিশের কাছে হস্তান্তর করেন। রাত সাড়ে ৭টার দিকে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো মরদেহের খণ্ডগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো মরদেহের ১১টি খণ্ড উদ্ধার করা হয়েছে। তবে নিহতের মাথা ও পা এখনো উদ্ধার করা যায়নি।

 

আটক লাইলী আক্তারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও যারা জড়িত থাকতে পারেন, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

 

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধ চান স্মোটরিচ

১

সালমান মুক্তাদিরের স্টুডিও হামলায় চারজন গ্রেপ্তার

২

ইরানে বাড়ছে ক্ষোভ, যুদ্ধ ছড়ানোর শঙ্কা ভারত মহাসাগর পর্যন্ত

৩

ব্রাজিলকে রুখে দিল অস্ট্রেলিয়া, শেষ মুহূর্তে ড্র

৪

হুমকি-ধমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: টুকু

৫

যুক্তরাষ্ট্র সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক

৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই: পেজেশকিয়ান

৭

ইসরায়েলের নির্বাচনে আরব দল নিষিদ্ধের সিদ্ধান্ত

৮

পুলিশে ফ্যাসিবাদী যোগাযোগ থাকলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

গাজায় ২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪, জবাবের হুঁশিয়ারি

১১

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে নিউইয়র্কে গ্রেপ্তার সুসান সারান্ডনসহ অনেকে

১২

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিলেন পেজেশকিয়ান

১৩

মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক মন্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ

১৪

ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্য, এআই ও তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ ইস্যু

১৫

উত্তর ইরাকের বাশিকা ঘাঁটি ধাপে ধাপে ইরাককে দেবে তুরস্ক

১৬

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী সড়ক বন্ধ

১৭

যুক্তরাষ্ট্র-চীন এআই উন্নয়নে গতি কমাবে না, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ

১৯

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাড়ছে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা

২০