Dawan Rony
৩ অক্টোবর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

Spread the love

স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ কর্মী নিয়োগ, ৮০ শতাংশ নারী

 

স্বাস্থ্যসেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই জনবলের প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানান তিনি।

 

শনিবার (৩ অক্টোবর) ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ অনুষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন অগ্রাধিকারের বিষয়ও তুলে ধরেন।

 

তারেক রহমান বলেন, নতুন স্বাস্থ্যসেবাকর্মীরা দেশের তৃণমূল পর্যায়ে মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য রোগীকে রেফার করবেন। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছ থেকে পাওয়া ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষা, নীতির ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

 

সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে পরিবারের মায়ের হাতে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা শুরুতে সবচেয়ে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোকে অগ্রাধিকার দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

২

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

৩

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

৪

বিমানবন্দর থানায় আখতারুজ্জামান, চলছে আইনি প্রক্রিয়া

৫

তাইওয়ানে পৌঁছাল দুই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

৬

মেট্রোরেলের দুই লাইনে ৫৮ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

৭

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো পরিবারের নতুন সমীকরণ

৮

কিয়েভে স্কুলে রুশ ড্রোন হামলা, ব্যাহত গণপরিবহন

৯

গাজায় ২০২৩ সালের হামলায় নিহত ১০৫ জনের মরদেহ উদ্ধার, হবে দাফন

১০

ট্রাম্পের সঙ্গে সম্পর্কে নতুন সুর, প্রকাশ্যেই ক্ষোভ ভারতের

১১

ঢাবির হলে ফিরল ‘শেখ মুজিবুর রহমান’ নামফলক

১২

হরমুজ প্রণালিতে কি ইরানের প্রভাব কমছে?

১৩

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারতের কারিগরি আলোচনা

১৪

ফিফার নতুন প্রস্তাবে বাড়তি অর্থ পেতে পারে বাংলাদেশ

১৫

ইরানকে নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার প্রস্তাব অস্বীকার ট্রাম্পের

১৬

জালুদে ফিলিস্তিনি পরিবারের বাড়িতে আগুন

১৭

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি

১৮

কিয়েভে রুশ হামলা, ন্যাশনাল একাডেমি ভবনে ড্রোন আঘাতে নিহত ২

১৯

ইয়েমেন ও হরমুজ নিয়ে রুবিও-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

২০