UD 24 news
১০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

Spread the love

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

 

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানও। হামলার পর সাময়িকভাবে ব্যাহত হলেও বিমানবন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।

 

শুক্রবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, বৃহস্পতিবারের হামলায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, আবার অনেকে সামান্য আঘাত পেয়েছেন। হামলায় জাতীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এ ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া তাদের পাইলট ক্যাপ্টেন হামুদ আলী আলকালথামির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। রিয়াদ বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করে পাইলটের মৃত্যুর বিষয়টি জানানো হয়।

 

বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের একাধিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এর আগে সপ্তাহের শুরুতে আবহা ও কিং খালিদ বিমানবন্দরে হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছিলেন। এ ছাড়া ইয়েমেন সীমান্তের কাছাকাছি জাজান ও নাজরান বিমানবন্দরে হামলায় অন্তত তিনজন আহত হন।

 

বৃহস্পতিবারের হামলার বিষয়ে হুথি সামরিক মুখপাত্র দাবি করেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করে গোষ্ঠীটি। তাদের বক্তব্য অনুযায়ী, হামলায় ক্ষয়ক্ষতির পাশাপাশি বিমান চলাচলেও বিঘ্ন ঘটে।

 

সৌদি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রিয়াদের বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে সাম্প্রতিক ধারাবাহিক হামলায় দেশটির বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

১

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

২

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

৩

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৪

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৫

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৬

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

৭

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

৮

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

৯

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

১০

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১১

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১২

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৩

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৪

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৫

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৬

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

১৭

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

১৮

বিমানবন্দর থানায় আখতারুজ্জামান, চলছে আইনি প্রক্রিয়া

১৯

তাইওয়ানে পৌঁছাল দুই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

২০