UD 24 news
১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি-হুথি বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান

Spread the love

সৌদি-হুথি সংঘাতে ইরানের কূটনৈতিক উদ্যোগ, আলোচনার প্রস্তাব তেহরানের

 

নিজস্ব প্রতিবেদন

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সৌদি আরব ও হুথিদের মধ্যকার চলমান উত্তেজনা রাজনৈতিক পথে সমাধানের বিষয়ে তেহরান সমর্থন দেয়। সৌদি আরব আগ্রহী হলে হুথিদের সঙ্গে তাদের আলোচনার ব্যবস্থা করতেও ইরান প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

 

শনিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাঘচি এই অবস্থানের কথা জানান। আলাপে তিনি সতর্ক করে বলেন, সামরিক পথে এগোলে এবং রাজনৈতিক সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হবে।

 

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সামরিকভাবে সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সংঘাত আরও ছড়িয়ে পড়ার আগেই কূটনৈতিক পথ বেছে নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

অন্যদিকে এই ফোনালাপ নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে সৌদি আরব। সেখানে ইরানের মধ্যস্থতা মেনে নেওয়ার মতো কোনো ইঙ্গিত নেই। সৌদির বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স ফয়সাল ইরানি মন্ত্রীর সঙ্গে আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছেন।

 

এই কূটনৈতিক তৎপরতার মধ্যে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, সৌদি আরবে হুথিদের চালানো হামলায় ইরান সম্পূর্ণ সহায়তা করছে। প্রতিবেদন অনুযায়ী, সৌদির কোন কোন অবকাঠামোতে হুথিরা হামলা চালাবে তা নির্ধারণেও তেহরান সহযোগিতা করছে। এছাড়া হুথিদের প্রশিক্ষণ দেওয়া, গোয়েন্দা তথ্য সরবরাহ এবং কৌশলগত নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি-হুথি বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান

১

উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে দুই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

২

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের প্রত্যাশা

৩

সৌদির নিরাপত্তায় ইরাকের আশ্বাস, হামলা নিয়ে নতুন বার্তা

৪

গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের

৫

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

৬

মক্কা-মদিনার নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান জানালেন শামা ওবায়েদ

৭

ইরানের মধ্যস্থতার প্রস্তাব, সৌদি-হুথি সংলাপে নতুন সম্ভাবনা

৮

ভারতে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, আটক নেতাদের মুক্তি

৯

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

১০

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

১১

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

১২

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

১৩

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

১৪

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

১৫

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

১৬

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

১৭

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

১৮

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

২০