UD 24 news
৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন পুরস্কারে সম্মানিত মোদি, শুরু তীব্র বিতর্ক

Spread the love

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে গেলেই প্রায়ই কোনো না কোনো রাষ্ট্রীয় সম্মাননা নিয়ে দেশে ফেরেন। সম্প্রতি ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সেশেলস সফরেও তিনি দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে পরিচিত “Guardian of the Blue Horizon” পুরস্কারে ভূষিত হন। তবে এই সম্মাননাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই পুরস্কারটি মোদির সফরের আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোথাও প্রচলিত ছিল না। এমনকি সম্মাননাপত্রে সেশেলসের নামের বানানসহ একাধিক ভুলও নজরে আসে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

সেশেলস সরকার জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং ভারত-সেশেলস সম্পর্ক জোরদারে অবদানের স্বীকৃতি হিসেবেই মোদিকে এই সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানী ভিক্টোরিয়ার স্টেট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি তাঁর হাতে ট্রফি ও সম্মাননাপত্র তুলে দেন।

 

অন্যদিকে, সমালোচকদের দাবি—এই ধরনের সম্মাননা অনেক ক্ষেত্রেই কূটনৈতিক সৌজন্যের অংশ, যা কোনো নির্দিষ্ট নেতার আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলতে ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক নিতাশা কৌল মন্তব্য করেন, এসব পুরস্কার ভারতের কূটনৈতিক অর্জনের চেয়ে মোদির ব্যক্তিগত ইমেজকে বেশি গুরুত্ব দেয়।

 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশ সফরে গিয়ে মোদি অসংখ্য রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। এর মধ্যে কয়েকটি পুরস্কার তাঁর সফর উপলক্ষে বিশেষভাবে চালু করা হয়েছে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে ভারত সরকার এসব সম্মাননাকে ভারতের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার স্বীকৃতি হিসেবে দেখছে।

 

কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক, কৌশলগত ও নিরাপত্তা সহযোগিতার প্রেক্ষাপটেও এসব সম্মাননার গুরুত্ব রয়েছে। একই সঙ্গে এসব পুরস্কারকে ঘিরে রাজনৈতিক ও একাডেমিক মহলে বিতর্কও অব্যাহত রয়েছে।

 

বর্তমানে সেশেলসের এই নতুন সম্মাননাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে—এটি কি সত্যিই ভারতের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক, নাকি একজন নেতার বৈশ্বিক ভাবমূর্তি আরও শক্তিশালী করার অংশ—সেই প্রশ্নের উত্তর নিয়ে মতভেদ থে কেই যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মধ্যস্থতার প্রস্তাব, সৌদি-হুথি সংলাপে নতুন সম্ভাবনা

১

ভারতে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, আটক নেতাদের মুক্তি

২

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

৩

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

৪

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

৫

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

৬

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৭

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৮

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৯

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

১০

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

১১

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

১২

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

১৩

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১৪

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১৫

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৬

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৭

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৮

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৯

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

২০