ud24news
২৬ অগাস্ট ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩

Spread the love

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ, ইমামসহ গ্রেপ্তার ৩

 

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে এক প্রেমিক যুগলকে পথরোধ করে জোরপূর্বক আটকে রাখা, মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মসজিদের এক সাবেক ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নিয়ে রাখা একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই প্রেমিক যুগলকে আটকে রেখে হয়রানির অভিযোগ ওঠে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মতলব উত্তরের একটি মসজিদের সাবেক ইমাম মেজবাহ উদ্দিন (৩২), মো. গোলাম হাবিব সুজন (৩৫) এবং স্বাস্থ্য সহকারী জিসান মাহমুদ (৩৮)।

 

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে আব্দুল্লাহ আল মামুন তার প্রেমিকাকে নিয়ে ফরাজীকান্দি উয়েশিয়া দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ির পথে ফিরছিলেন। পথে দরবার শরীফের অতিথি ভবনের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করেন।

 

অভিযোগ রয়েছে, পরে ওই প্রেমিক যুগলকে জোর করে ফরাজীকান্দি শিকদার বাড়ির একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়।

 

একপর্যায়ে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন তার বিকাশ অ্যাকাউন্ট থেকে গোলাম হাবিব সুজনের বিকাশ নম্বরে ৩১ হাজার টাকা পাঠান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাকি টাকা পরিশোধের শর্তে তার ব্যবহৃত ভিভো ব্র্যান্ডের একটি স্মার্টফোন রেখে দেওয়া হয়। এরপর ভয় দেখিয়ে ওই প্রেমিক যুগলকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

 

ঘটনার পরও অভিযুক্তরা মোবাইল ফোনে বাকি টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন বলে দাবি করেন ভুক্তভোগী। পরে তিনি নিরুপায় হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ করেন।

 

অভিযোগের বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে জানানো হলে তার নির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে। মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলিমুল হক প্রধানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।

 

পরে এসআই জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন ও জিসান মাহমুদকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ভুক্তভোগীর ব্যবহৃত স্মার্টফোনটিও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলিমুল হক প্রধান বলেন, প্রেমিক যুগলকে অবৈধভাবে আটক, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, আটক নেতাদের মুক্তি

১

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

২

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

৩

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

৪

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

৫

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৬

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৭

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৮

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

৯

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

১০

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

১১

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

১২

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১৩

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১৪

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৫

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৬

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৭

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৮

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

১৯

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

২০