UD 24 news
২৮ জুন ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপপুরের সুখবর, আসছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

Spread the love

বাংলাদেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ ধাপে রয়েছে। এই পর্যায়ে প্রয়োজনীয় সব কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

মন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। পরীক্ষামূলক উৎপাদন সফল হলে পরবর্তীতে কেন্দ্রটির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো হবে।

তার মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং বিদ্যুৎ উৎপাদনে নতুন এক যুগের সূচনা হবে। একই সঙ্গে শিল্প, ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

১

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

২

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

৩

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৪

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৫

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৬

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

৭

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

৮

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

৯

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

১০

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১১

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১২

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৩

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৪

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৫

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৬

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

১৭

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

১৮

বিমানবন্দর থানায় আখতারুজ্জামান, চলছে আইনি প্রক্রিয়া

১৯

তাইওয়ানে পৌঁছাল দুই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

২০