UD 24 news
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেন ও হরমুজ নিয়ে রুবিও-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Spread the love

ইয়েমেন ও হরমুজ নিয়ে রুবিও-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

 

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ইয়েমেনে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকদের মধ্যে আলোচনা হয়েছে।

 

ওয়াশিংটনে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। আলোচনায় ইরান, গাজা, সুদান ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতা গুরুত্ব পায়।

 

বিশেষ গুরুত্ব দেওয়া হয় হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং অবাধ নৌপথ নিশ্চিত করার বিষয়টিতে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতার জন্য এসব নৌপথের নিরাপত্তা গুরুত্বপূর্ণ—এমন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

 

ইয়েমেনের পরিস্থিতিও ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সংঘাত এবং সৌদি আরবের ওপর তাদের হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোও হামলার লক্ষ্য হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

বৈঠকের পর রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

 

এর আগে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিলেন। রয়টার্সের উদ্ধৃত সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নিতে রাজি না হলেও গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে সহায়তার বিষয়ে সম্মতি জানিয়েছিল।

 

বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক বিভিন্ন সংকট মোকাবিলায় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাতের ভূমিকার কথা বললেন প্রধানমন্ত্রী

১

ইসরায়েলে সরকার গঠনে জোট পেলেন আইজেনকট

২

শুটিংয়ে যাওয়ার আগেই মৃত্যু, যেভাবে চলে গেলেন সোহেল খান

৩

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর ঐতিহাসিক মহড়ায় প্রধানমন্ত্রী

৪

: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের ঘোষণা

৫

কুয়েত ও বাহরাইনে ইরানের নতুন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

৬

লালমনিরহাটে খাল খনন উদ্বোধন করলেন তারেক রহমান

৭

জেনসেন হুয়াংকে ফেরাতে সরব সিলিকন ভ্যালি, পাশে ইলন মাস্ক

৮

গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসকসহ নিহত ৬

৯

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার সামির আবু ইউনুস নিহত

১০

ইমরান খানের দুই বোন মুক্তি পেলেন, কারাগারে আলিমা

১১

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে কত ক্ষমতা?

১২

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

১৩

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

১৪

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

১৫

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

১৬

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

১৮

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

২০