Dawan Rony
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক মন্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ

Spread the love

UD 24 News 🗞️

 

মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক মন্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগের ঘোষণা

 

নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাভাবিক প্রসব এবং জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

 

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে।’ ডিসেম্বরকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দেশে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

চিকিৎসাসেবা নিয়ে মন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসার ক্ষেত্রে দালালদের বিষয়ে সতর্ক থাকতে হবে। গর্ভবতী নারীদের অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশনের দিকে না নেওয়ার আহ্বান জানান তিনি। স্বাভাবিক প্রসবের সুবিধা বাড়াতে নতুন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আনার উদ্যোগের কথাও জানান।

 

জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আগামী মাস থেকে পিলসহ পরিবার পরিকল্পনার বিভিন্ন সামগ্রী ব্যাপকভাবে বিতরণ শুরু করা হবে। তার মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণ দেশের জন্য গুরুত্বপূর্ণ।

 

জ্বালানি খাত নিয়েও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের সরকার নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেয়নি। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরে দ্রুত গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি মোকাবিলার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও টিন বিতরণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক মন্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ

১

ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্য, এআই ও তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ ইস্যু

২

উত্তর ইরাকের বাশিকা ঘাঁটি ধাপে ধাপে ইরাককে দেবে তুরস্ক

৩

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী সড়ক বন্ধ

৪

যুক্তরাষ্ট্র-চীন এআই উন্নয়নে গতি কমাবে না, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

৫

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ

৬

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাড়ছে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা

৭

ইয়েমেনে কাবার আদলে স্থাপনা, হুথিদের ঘিরে বিতর্ক

৮

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের তীব্র অভিযোগ

৯

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

১০

সৌদি আরবে হুথি হামলা বন্ধের আহ্বান জি৭-এর

১১

পশ্চিম তীরে বিদ্দুতে ব্যাপক অভিযান, আটক ৫৩ ফিলিস্তিনি

১২

গাজায় ইসরায়েলি গুলিতে শিশুসহ নিহত ৩

১৩

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে

১৪

আইফোন নিতে ডেকে নিয়ে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩

১৫

পাবনায় শিশুকে ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে জনতার হামলা

১৬

শফিকুর রহমান: সব দফা বিলুপ্ত করে এক দফা হতে পারে

১৭

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৮

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়ছে

১৯

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, যা বলল দিল্লি

২০