Dawan Rony
৮ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপের সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the love

ফেসবুকসহ আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে বাংলাদেশে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার কোনো নির্দিষ্ট বিধান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সরকার এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না, বরং কেবল অনুরোধের মাধ্যমেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে কনটেন্ট অপসারণের অনুরোধ জানানো হলেও অনেক ক্ষেত্রে তা বাস্তবায়নে দীর্ঘ সময় লেগে যায়—কখনো কখনো ছয় মাস পর্যন্ত সময় গড়ায়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার সুযোগকে কাজে লাগিয়ে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়ছে। এতে রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের ঘটনাও ঘটছে।

এই পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান আইনি কাঠামো আধুনিকায়নের প্রয়োজন রয়েছে বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সরকার এ বিষয়ে আইন সংশোধন ও নীতিগত সংস্কারের বিষয়টি বিবেচনায় রেখেছে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আরও দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু নিরাপত্তায় ব্যর্থ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

কারিনার মৃত্যুতে নতুন প্রশ্ন | ভেজাল খাদ্য, লিভার রোগ ও বাংলাদেশের স্বাস্থ্য সংকট

মৃত্যুদণ্ডের রায় উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

বছর পর মুখ খুলছেন শেখ হাসিনা, আজকের বক্তব্যে কী বার্তা আসতে পারে?

মিশিগানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে আবদুল এল-সাইয়েদের ঐতিহাসিক জয়

আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া আদর্শ জাতি গঠন সম্ভব নয়: সেনাপ্রধান

শিক্ষার্থী আন্দোলনের পর বিহার-মধ্যপ্রদেশে ধাক্কা খেল বিজেপি, উপনির্বাচনে চমক

পুলিশের জন্য নতুন নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী | সর্বশেষ বাংলাদেশ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, বাড়বে আমদানি-রপ্তানির গতি

কেরানীগঞ্জে ঝিলমিলের জঙ্গলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১০

ভারতে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

১১

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর

১২

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে মৃত বেড়ে ৩৪, উদ্ধার অভিযান অব্যাহত

১৩

ডেভিড ইমন গ্রেফতার: পরিচয় গোপনে ‘মিরাজ’ নাম, ধরতে অভিযান চালায় ৯টি টিম

১৪

গাজায় নতুন হামলায় নিহত, আহত বহু; ধ্বংস হলো মসজিদ

১৫

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ

১৬

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১৭

বাংলাদেশে চাঞ্চল্য! ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক—নিরাপদ কোন ৮টি?

১৮

সাতক্ষীরা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ৩ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

১৯

গ্যাস সংকটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে সিএনজি চালকরা

২০