UD 24 news
২৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ায় ৭ বছর জেল, সংসদে নতুন বিল

Spread the love

জুয়া, অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে বিস্তারিত পর্যালোচনার জন্য এটি আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

 

নতুন প্রস্তাবিত আইনে ১৮৬৭ সালের পুরোনো ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ বাতিল করে আধুনিক প্রযুক্তিনির্ভর জুয়া ও বেটিং কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। এতে জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিং, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন এবং ভিপিএন বা মিরর সাইট ব্যবহার করে জুয়া পরিচালনাসহ ২৪ ধরনের কর্মকাণ্ডকে সংজ্ঞায়িত করা হয়েছে।

 

বিল অনুযায়ী, সরাসরি বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অনলাইন জুয়ার ক্ষেত্রে সাজা হতে পারে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড কিংবা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা।

 

এছাড়া অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড অথবা ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে।

 

প্রস্তাবিত এই আইন কার্যকর হলে প্রযুক্তিনির্ভর জুয়া ও অবৈধ বেটিং কার্যক্রম নিয়ন্ত্রণে আরও শক্তিশালী আইনি কাঠামো তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত বিভিন্ন দেশের নাগরিক

১

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

২

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

৩

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৪

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৫

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৬

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

৭

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

৮

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

৯

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

১০

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১১

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১২

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১৩

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৪

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৫

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৬

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

১৭

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

১৮

বিমানবন্দর থানায় আখতারুজ্জামান, চলছে আইনি প্রক্রিয়া

১৯

তাইওয়ানে পৌঁছাল দুই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

২০