Dawan Rony
২০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

Spread the love

রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

 

নিজস্ব প্রতিবেদক

 

দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে।

 

সিইসি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বিশ্ববাসীরও এ নির্বাচনের দিকে নজর রয়েছে। দীর্ঘদিন পর এমন নির্বাচন আয়োজনের সুযোগ পাওয়া নিজের জন্যও একটি বিশেষ সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

 

তিনি জানান, সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় এ ধরনের নির্বাচনী কার্যক্রমের সঙ্গে অনেকেই সরাসরি অভ্যস্ত নন। সংসদ সচিবালয়ও দীর্ঘ সময় পর এমন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে। তবে নির্বাচন কমিশন প্রয়োজনীয় অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করেছে, যাতে ভোটের পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ঘাটতি না থাকে।

 

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের প্রক্রিয়া নির্ধারিত হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন বর্তমানে না থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য আলাদা বৈঠক আহ্বান করেই ভোটগ্রহণ করা যাবে। নির্বাচনী কর্তৃপক্ষের দায়িত্ব অনুযায়ী সংসদ সদস্যদের বৈঠকে আহ্বান জানানো হবে এবং তারাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ৩৪৯ জন। আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা এই নির্বাচনের ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

ভোটগ্রহণের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান সিইসি। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার কার্যক্রমও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

 

সিইসি আরও বলেন, ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন। ফলে পুরো নির্বাচন ও ভোট গণনার প্রক্রিয়া স্বচ্ছভাবেই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

ভোট গণনা শেষে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট, বাতিল ভোটসহ ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার পর নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

 

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন অপেক্ষা শুধু ভোটগ্রহণের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের আশ্বাস, ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া

১

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, উদ্ধার ৮

২

মিয়ানমারকে ASEAN-এ ফেরাতে কাজ করবে মালয়েশিয়া

৩

নানা পাটেকর আর নেই, ৭৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা

৪

লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘের পোস্টে গুলি

৫

তেল সংকটে রাশিয়া, মধ্য এশিয়ায় ইরানের নতুন সুযোগ?

৬

জামায়াত আমির তুরস্কে, পরে ওমরাহ করে ফিরবেন

৭

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৯৬

৮

বাব আল-মান্দাবে তীব্র লড়াই, সরকারি বাহিনীর দখলে একাধিক অবস্থান

৯

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ

১০

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

১১

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

১২

রিয়াদে আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের, পাল্টা ৯৭ অভিযান

১৩

দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

১৪

পশ্চিম তীরে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটক

১৫

আমদানি ৮৭ টাকা, বাজারে মাল্টা ৫২০—দামের ব্যবধান নিয়ে প্রশ্ন

১৬

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগ, ৮০ শতাংশ নারী

১৭

বিমানবন্দর থানায় আখতারুজ্জামান, চলছে আইনি প্রক্রিয়া

১৮

তাইওয়ানে পৌঁছাল দুই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

১৯

মেট্রোরেলের দুই লাইনে ৫৮ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

২০