UD 24 news
১৩ জুন ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান

Spread the love

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে খালটির পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

 

সরকারি সফরের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী পাতলী খাল এলাকায় যান এবং কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পাতলী খালটির সঙ্গে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতি। জানা যায়, ১৯৭৯ সালে তিনি একই স্থানে দাঁড়িয়ে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় পর সেই ঐতিহাসিক স্থান থেকেই পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন তাঁর পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা হিসেবে একটি গাছের চারা রোপণ করেন। স্থানীয়দের আশা, খালটি পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং এলাকার জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে আসবে।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন অঞ্চলে খনন ও পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাতলী খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানের দুই বোন মুক্তি পেলেন, কারাগারে আলিমা

১

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে কত ক্ষমতা?

২

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

৩

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

৪

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

৫

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

৬

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

৮

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

১০

জুলাই হত্যার বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

১১

রাজধানীর বাজারে কমেছে মুরগি-সবজির দাম, বেড়েছে ডিম

১২

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

১৩

তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

১৪

গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে আইনি উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাংলাদেশ-জাপান বৈঠক: ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ নিয়ে আলোচনা

১৬

জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান

১৭

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, বিশ্ববিদ্যালয়েও হামলা

১৮

ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প?

১৯

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ, স্বাধীন তদন্তের দাবি

২০