UD 24 news
২৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান

Spread the love

উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান

 

নিজস্ব প্রতিবেদক | UD 24 News 🗞️

 

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করা এবং নতুন সম্ভাবনাময় খাতে দুই দেশের অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে দেশটির হোটেল ইম্পেরিয়ালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন তারেক রহমান। একই সঙ্গে চলতি বছরের জুলাইয়ে জাইকা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় অনুষ্ঠিত বৈঠকের ইতিবাচক দিকগুলো স্মরণ করেন তিনি। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে জাপান ও জাইকার অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ

 

বাংলাদেশে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন বড় উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রয়োজনীয়তা বৈঠকে গুরুত্ব পায়। এ ছাড়া অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

 

বাংলাদেশের বর্তমান প্রয়োজন ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সহজ শর্তে ঋণ এবং কারিগরি সহায়তা অব্যাহত রাখার জন্য জাপানের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

দক্ষতা, প্রযুক্তি ও কৃষিতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব

 

সাক্ষাতে দুই দেশের মধ্যে নতুন কয়েকটি সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’ প্রতিষ্ঠা, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক একটি নগরী গড়ে তোলা এবং কৃষি খাতের আধুনিকায়নে জাপানের সহায়তা বৃদ্ধি।

 

এ ছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশেও জাপানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

 

আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে উঠে আসে। এ খাতে সহায়তার অংশ হিসেবে জাপানের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়। জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

 

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

 

এ সময় বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাইকার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান

১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, বিশ্ববিদ্যালয়েও হামলা

২

ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প?

৩

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ, স্বাধীন তদন্তের দাবি

৪

নাহিদ ইসলামের দাবি, পদত্যাগ করুন স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী

৫

জুলাইয়ের দায় স্বীকার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি কঠিন: পার্থ

৬

পদত্যাগের নির্দেশকে সেরা পরামর্শ বললেন ইশরাক হোসেন

৭

সম্প্রীতি রক্ষায় তরুণদের ভূমিকা চান রাষ্ট্রপতি

৮

নেতানিয়াহুকে সমর্থন দিলেন না জেডি ভ্যান্স

৯

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

তারেক রহমানের হুঁশিয়ারি: স্বৈরাচারের পথ খুললে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা

১১

সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তা দিতে প্রস্তুত মিসর

১২

ট্রাম্পের সমর্থনে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু

১৩

বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত আমিরের গুরুতর অভিযোগ

১৪

সৌদি-হুথি বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান

১৫

উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে দুই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৬

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের প্রত্যাশা

১৭

সৌদির নিরাপত্তায় ইরাকের আশ্বাস, হামলা নিয়ে নতুন বার্তা

১৮

গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের

১৯

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

২০