UD 24 news
৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে বহুতল ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

Spread the love

দিল্লিতে বহুতল ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি বহুতল ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে জোরালো অভিযান চালাচ্ছে দেশটির দুর্যোগ মোকাবিলা বাহিনী, পুলিশ ও দমকলকর্মীরা।

রোববার দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসের কাছাকাছি সত্য নিকেতন এলাকায় ভবনটি ধসে পড়ে। ভবনটিতে মূলত শিক্ষার্থীরা বসবাস করতেন বলে জানা গেছে।

 

ঘটনার পর উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি প্রশিক্ষিত কুকুর দিয়ে ভেতরে আটকে থাকা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। স্থানীয় এক দমকল কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৪০ জন আটকা পড়ে থাকতে পারেন।

 

ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (AIIMS) জানিয়েছে, দুর্ঘটনার পর সেখানে ১০ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। পরে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়।

 

উদ্ধার অভিযান চলার সময় আশপাশের একটি ভবনও নিরাপত্তার কারণে খালি করে দেওয়া হয়েছে। ভবনটি ধসে পড়ার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন জীবিত রয়েছেন, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে এগিয়ে আসেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক ব্যক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে উদ্ধারের জন্য সাহায্যের আবেদন করতে দেখা যায়।

 

উদ্ধারকারীরা এখন জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

১

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

২

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

৩

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

৪

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

৬

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

৮

জুলাই হত্যার বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

৯

রাজধানীর বাজারে কমেছে মুরগি-সবজির দাম, বেড়েছে ডিম

১০

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

১১

তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

১২

গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে আইনি উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বাংলাদেশ-জাপান বৈঠক: ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ নিয়ে আলোচনা

১৪

জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান

১৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, বিশ্ববিদ্যালয়েও হামলা

১৬

ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প?

১৭

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ, স্বাধীন তদন্তের দাবি

১৮

নাহিদ ইসলামের দাবি, পদত্যাগ করুন স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী

১৯

জুলাইয়ের দায় স্বীকার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি কঠিন: পার্থ

২০