UD 24 news
১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিনের ভারত সফর, BRICS সম্মেলনে ইউক্রেন-ইরান যুদ্ধের ছায়া

Spread the love

পুতিনের ভারত সফর, BRICS সম্মেলনে ইউক্রেন-ইরান যুদ্ধের ছায়া

 

UD 24 News 🗞️

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দুই দিনের BRICS সম্মেলনে যোগ দিতে শুক্রবার তিনি ভারতে পৌঁছান। এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ গুরুত্ব পেতে পারে।

 

পুতিনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

নয়াদিল্লির পালাম বিমানবাহিনী স্টেশনে পৌঁছালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং পুতিনকে স্বাগত জানান। BRICS সম্মেলনকে ঘিরে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন এলাকায় যান চলাচলেও আরোপ করা হয়েছে বিশেষ বিধিনিষেধ।

 

২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে BRICS-এর যাত্রা শুরু হয়। পশ্চিমা-প্রভাবিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রভাব বাড়ানোর লক্ষ্যেই এই জোট গড়ে ওঠে।

 

পরবর্তীতে জোটটির সম্প্রসারণ ঘটে। বর্তমানে ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ BRICS-এর অংশ। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এবারের সম্মেলন আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

 

বিশ্লেষকদের মতে, BRICS সম্মেলনের আলোচনায় অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি যুদ্ধ, নিরাপত্তা ও বৈশ্বিক শক্তির ভারসাম্যের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে কত ক্ষমতা?

১

কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

২

মার্কিন চাপেও ইরানের সাত দফা দাবি বহাল, যুদ্ধ বন্ধে অনড় তেহরান

৩

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, নতুন প্রস্তাব তেহরানের

৪

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় জেডি ভ্যান্স

৫

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

জাপান সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

৭

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভিন্ন উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে আইওয়া ও কানসাসে ট্রাম্পের প্রচারণা

৯

জুলাই হত্যার বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

১০

রাজধানীর বাজারে কমেছে মুরগি-সবজির দাম, বেড়েছে ডিম

১১

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

১২

তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

১৩

গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে আইনি উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বাংলাদেশ-জাপান বৈঠক: ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ নিয়ে আলোচনা

১৫

জাপানের সহযোগিতা চাইলেন তারেক রহমান

১৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, বিশ্ববিদ্যালয়েও হামলা

১৭

ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প?

১৮

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ, স্বাধীন তদন্তের দাবি

১৯

নাহিদ ইসলামের দাবি, পদত্যাগ করুন স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী

২০