UD 24 news
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, নতুন নাম শ্রীবিজয়া

Spread the love

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, বহরে যুক্ত হচ্ছে ‘কেআরআই শ্রীবিজয়া’

প্রথমবারের মতো তাদের নৌবহরে একটি বিমানবাহী জাহাজ যুক্ত করেছে। ইতালীয় নৌবাহিনীর সাবেক জাহাজ ‘জিউসেপ্পে গ্যারিবাল্ডি’ শুক্রবার উত্তর জাকার্তার তানজুং প্রিয়ক বন্দরে পৌঁছেছে।

৪১ বছর আগে ইতালীয় নৌবাহিনীতে কমিশন পাওয়া জাহাজটি ইতালি থেকে যাত্রা করে শ্রীলঙ্কার কলম্বো ও মালাক্কা প্রণালি হয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছায়। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির নতুন নাম হবে ‘কেআরআই শ্রীবিজয়া’। নামটি সুমাত্রাকেন্দ্রিক প্রাচীন শ্রীবিজয়া সাম্রাজ্যের স্মরণে রাখা হয়েছে, যা সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসেবে পরিচিত ছিল।

জাহাজটির দৈর্ঘ্য প্রায় ১৮০ মিটার। এতে সর্বোচ্চ ১৮টি হেলিকপ্টার এবং প্রায় ৮৩০ জন সদস্য অবস্থান করতে পারবেন বলে জানিয়েছে নৌবাহিনী।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো জানিয়েছেন, দেশটির বিস্তীর্ণ দ্বীপপুঞ্জে দুর্যোগ মোকাবিলায় জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতে একসঙ্গে অনেক হেলিকপ্টার পরিচালনার সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

নৌবাহিনীর প্রধান মুহাম্মদ আলি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় প্রত্যন্ত অঞ্চলে দ্রুত সরবরাহ পৌঁছে দিতে এমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। তবে প্রয়োজন হলে জাহাজটি সামরিক অভিযানেও ব্যবহার করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

জাহাজটি ২০১৪ সালে ইতালীয় নৌবাহিনী থেকে অবসর নেয়। চলতি বছরের মার্চে ইতালি এটি ইন্দোনেশিয়ার কাছে হস্তান্তরের বিষয়ে সম্মত হয়। একই সময়ে ইন্দোনেশিয়া সামরিক সক্ষমতা আধুনিকায়নের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগও নিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, নতুন নাম শ্রীবিজয়া

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, গ্রেপ্তার ২

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা

আরব সাগরে ভারত-পাকিস্তান নৌ সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিক তলব

রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, সম্পর্কের প্রভাব নিয়ে সতর্ক ভারত

BRICS Pay কী, SWIFT-এর বিকল্প হতে কতটা প্রস্তুত ব্রিকস?

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ

লোহিত সাগরের নৌনিরাপত্তা নিয়ে মিসর-সৌদি বৈঠক

ভবন ধ্বংসের ঘটনায় উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

১০

২১ দিন লাইফ সাপোর্টে থেকে আব্দুর রশিদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১১

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

১২

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব, মৃত্যু ছাড়াল ১ হাজার

১৩

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে মঙ্গলবার রাত থেকে

১৪

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির

১৫

গাজা সিটিতে ইসরায়েলি হামলা, নিহত ২ ও আহত ১৩

১৬

ব্রিকসের যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান

১৭

৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে শ্রদ্ধা

১৮

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, বাণিজ্য ও প্রতিরক্ষায় আলোচনা

১৯

পুতিনের ভারত সফর, BRICS সম্মেলনে ইউক্রেন-ইরান যুদ্ধের ছায়া

২০