UD 24 news
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, যা বলল দিল্লি

Spread the love

UD 24 News 🗞️

 

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, ঢাকার কাছে আনুষ্ঠানিক বার্তা পায়নি দিল্লি

 

শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার উদ্যোগের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

 

তিনি জানান, বাংলাদেশে ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ভারত দেখেছে। তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা যোগাযোগ দিল্লিকে দেওয়া হয়নি।

 

জয়সওয়াল বলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানালে পরিস্থিতি অনুযায়ী ভারত নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

 

এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে। এসব চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলেও তিনি জানান।

 

পরে ১৩ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানান, চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

 

এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গার পানিবণ্টন চুক্তি। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

 

গঙ্গার পানিবণ্টনসহ পানি-সংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এসব বিষয়ে দুই দেশের যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা চলছে এবং পানি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও নিয়মিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়ছে

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, যা বলল দিল্লি

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, নতুন নাম শ্রীবিজয়া

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, গ্রেপ্তার ২

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা

আরব সাগরে ভারত-পাকিস্তান নৌ সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিক তলব

রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, সম্পর্কের প্রভাব নিয়ে সতর্ক ভারত

BRICS Pay কী, SWIFT-এর বিকল্প হতে কতটা প্রস্তুত ব্রিকস?

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ

১০

লোহিত সাগরের নৌনিরাপত্তা নিয়ে মিসর-সৌদি বৈঠক

১১

ভবন ধ্বংসের ঘটনায় উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

১২

২১ দিন লাইফ সাপোর্টে থেকে আব্দুর রশিদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

১৪

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব, মৃত্যু ছাড়াল ১ হাজার

১৫

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে মঙ্গলবার রাত থেকে

১৬

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির

১৭

গাজা সিটিতে ইসরায়েলি হামলা, নিহত ২ ও আহত ১৩

১৮

ব্রিকসের যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান

১৯

৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে শ্রদ্ধা

২০