Dawan Rony
৩১ জুলাই ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর

Spread the love

কাঠমান্ডু, ৩১ জুলাই: নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন একাধিক এলাকায় কারফিউ জারি করেছে। এ ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

পুলিশ জানায়, গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলায় একটি হিন্দু ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে উচ্চস্বরে গান বাজানো ও ধর্মীয় পতাকা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে সেই বিরোধ সংঘর্ষে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এতে দুইজন নিহত হন।

এরপর বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় কারফিউ চলাকালীন বিক্ষোভের সময় আরও একজন নিহত হন। সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ জারি রাখা হয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, সরকার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। তিনি নাগরিক, ধর্মীয় নেতা, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতি ধৈর্য, সংযম ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং সর্বনিম্ন শক্তি প্রয়োগ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে বিদ্দুতে ব্যাপক অভিযান, আটক ৫৩ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি গুলিতে শিশুসহ নিহত ৩

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে শিশু উন্নয়ন কেন্দ্রে

আইফোন নিতে ডেকে নিয়ে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় শিশুকে ধর্ষণ-হত্যা: অভিযুক্তের বাড়িতে জনতার হামলা

শফিকুর রহমান: সব দফা বিলুপ্ত করে এক দফা হতে পারে

তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়ছে

১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া, যা বলল দিল্লি

ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথম বিমানবাহী জাহাজ, নতুন নাম শ্রীবিজয়া

১০

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, গ্রেপ্তার ২

১১

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা

১২

আরব সাগরে ভারত-পাকিস্তান নৌ সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিক তলব

১৩

রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, সম্পর্কের প্রভাব নিয়ে সতর্ক ভারত

১৪

BRICS Pay কী, SWIFT-এর বিকল্প হতে কতটা প্রস্তুত ব্রিকস?

১৫

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

১৬

শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ

১৭

লোহিত সাগরের নৌনিরাপত্তা নিয়ে মিসর-সৌদি বৈঠক

১৮

ভবন ধ্বংসের ঘটনায় উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

১৯

২১ দিন লাইফ সাপোর্টে থেকে আব্দুর রশিদের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

২০