
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। কোচ লিওনেল স্কালোনি এবার ইউরোপের শীর্ষ লিগে খেলা অভিজ্ঞ খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিয়েছেন।
সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে আতলেতিকো মাদ্রিদ থেকে। এই ক্লাব থেকে মোট ৬ জন আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছেন। তারা হলেন হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা এবং জুলিয়ানো সিমিওনে।

দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই। ফ্রান্সের এই ক্লাব থেকে ৩ জন খেলোয়াড় দলে সুযোগ পেয়েছেন। তারা হলেন গেরোনিমো রুলি, লেওনার্দো বালের্দি এবং ফাকুন্দো মেদিনা।
ইন্টার মায়ামি থেকে স্কোয়াডে আছেন লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল।
ইংল্যান্ডের লিভারপুল থেকে আছেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। চেলসি থেকে এনজো ফার্নান্দেজ সুযোগ পেয়েছেন।
অ্যাস্টন ভিলা থেকে এমিলিয়ানো মার্তিনেজ, ইন্টার মিলান থেকে লাওতারো মার্তিনেজ এবং এএস রোমা থেকে লিয়ান্দ্রো পারেদেস দলে জায়গা পেয়েছেন।
সব মিলিয়ে আর্জেন্টিনার এই স্কোয়াডে ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাবের অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন, যারা তাদের ক্লাব পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
UD 24 news Bangla /new update
মন্তব্য করুন